calcutta HC order
calcutta HC order

পুজো অনুদান নিয়ে নয়া নির্দেশ আদালতের, শুনেই মাথায় হাত উদ্যোক্তাদের(Calcutta HC order)

Bengal liberty: পুজোর অনুদানে নয়া নির্দেশ আদালতের। ইউটিলাইজেশন সার্টিফিকেট (খরচের হিসেব) জমা না-দিলে মিলবে না পুজোর অনুদান।
এমনটাই সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC order)।

Calcutta HC order
Calcutta HC order

আদালতের নির্দেশ (Calcutta HC order)

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান আরও বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন। তার এক সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই মর্মে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে  নির্দেশ দেন, আদালতের পূর্ববর্তী নির্দেশ মেনে যে সব পুজোকমিটিগুলো গতবছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছে, তারাই অনুদান পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে পুজো কমিটিগুলিকে অনুদান দিতে শুরু করে রাজ্য। সেই সময় এই অনুদানের পরিমান ছিল ২৫ হাজার টাকা। ২০২০ সালে  সেই অনুদান বাড়িয়ে করা হল ৫০ হাজার টাকা। এবার তা আরও বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদানের ঘোষণা  করেন মুখ্যমন্ত্রী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury