Municipal Election
Municipal Election

Kolkata Municipal Corporation : কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসে দুই স্তরের কমিটি, জারি বিজ্ঞপ্তি

Bengal Liberty

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু করতে দুই স্তরের(Kolkata Municipal Corporation)  কমিটি গঠন করল পুর প্রশাসন। গত শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পুরসভার প্রশাসক ও পৌর কমিশনার স্মিতা পাণ্ডে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় ১০ সদস্যের কমিটির পাশাপাশি প্রতিটি বরোর জন্য পৃথক কমিটি গঠন(Kolkata Municipal Corporation)

বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় ডিলিমিটেশন কমিটি গঠন করা হয়েছে, যা গোটা শহরের ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজের তদারকি ও সমন্বয় করবে। ১০ সদস্যের এই কমিটিতে বিভিন্ন দফতরের আধিকারিকদের পাশাপাশি কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ—এই দুই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে।

Advertisement
Advertisement

ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা থাকবেন আমন্ত্রিত সদস্য(Kolkata Municipal Corporation)

এর পাশাপাশি, কলকাতা পুরসভার প্রতিটি বরোতে একটি করে পৃথক বরো ডিলিমিটেশন কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বরো এলাকায় ওয়ার্ডের সীমানা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য প্রশাসনিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ পাঠাবে এই কমিটিগুলি।

পুর প্রশাসনের সূত্রের খবর, কলকাতা পৌর আইন, ১৯৮০-এর সংশোধনের লক্ষ্যে এই কমিটিগুলি কাজ করবে। কেন্দ্রীয় কমিটি বরোভিত্তিক কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করবে। সেই প্রস্তাবের ভিত্তিতেই ভবিষ্যতে কলকাতা পুরসভার ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া এগোবে। এই পদক্ষেপকে আগামী কলকাতা পুরসভা নির্বাচনের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury