Gangasagar Gram Panchayat
Gangasagar Gram Panchayat

TMC Leader: কোটি টাকার দুর্নীতির অভিযোগে গঙ্গাসাগরে তৃণমূল উপপ্রধানের নামে ‘নিখোঁজ’ পোস্টার

Bengal Liberty: 

দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান ও প্রাক্তন প্রধান হরিপদ মণ্ডলকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিয়েছে (TMC Leader)। অভিযোগ, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁকে এলাকায় বা পঞ্চায়েত কার্যালয়ে দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি।

Missing Deputy Pradhan
Missing Deputy Pradhan

‘নিখোঁজ’ পোস্টারে সরব বিজেপি

সম্প্রতি অনুষ্ঠিত গ্রামসভার বৈঠকে উপপ্রধানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের অভিযোগ, হরিপদ মণ্ডলের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জবাব ও আর্থিক হিসাব জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তাঁরা। গ্রামসভার বৈঠক শেষ হওয়ার পর গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের গেট এবং কালিবাজার এলাকার বিভিন্ন জায়গায় হরিপদ মণ্ডলের ছবি-সহ ‘নিখোঁজ উপপ্রধান’ লেখা পোস্টার সাঁটানো হয়। পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Missing Deputy Pradhan
Missing Deputy Pradhan

এদিকে, গ্রাম পঞ্চায়েতের প্রধানও জানিয়েছেন, উপপ্রধানের সঙ্গে তাঁরও দীর্ঘদিন যোগাযোগ হচ্ছে না। বিজেপির দাবি, দুর্নীতির অভিযোগের জবাব এড়াতেই তিনি গা-ঢাকা দিয়েছেন। যদিও বিজেপির এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে গঙ্গাসাগরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury