Agnimitra Paul
Agnimitra Paul

Agnimitra Paul: শহরগুলিতে বিদ্যুৎ কেবল যাবে মাটির তলায়! জানালেন পুরমন্ত্রী

Bengal Liberty

খোলা তারের বিপদ এড়াতে নয়া পদক্ষেপ রাজ্যের। বিদ্যুতের ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে পাঠানো শুরু (Agnimitra Paul)। ৬টি শহরে মাটির নিচ দিয়ে যাবে বিদ্যুতের তার। বিদ্যুৎ পরিকাঠামোয় বড় আধুনিকীকরণের পথে রাজ্য। ওভারহেড নেটওয়ার্ক বদলে যাবে আন্ডারগ্রাউন্ড কেবেলে। প্রথমে কাঁথি এগরাকে দিয়ে শুরু হবে। পাশাপাশি রয়েছে জলপাইগুড়ি , বালুরঘাট। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ” আমরা শপথ গ্রহণের পরেই বিদ্যুৎ দফতরে কথা বলেছি। কাজ শুরু হবে শীঘ্রই ”

রাজধানীর বিদ্যুতের তার যাবে মাটির নিচ দিয়ে

রাজ্যের সমস্ত জায়গায় বিদ্যুতের তার গুলো ঝুলন্ত অবস্থায় থাকে। বর্ষাকালে বা জলমগ্ন অবস্থায় একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ” আমরা চার তারিখে সরকার গঠন করার পরে, আমরা ডব্লুবিএসইডিসিএল এবং পিডিএসই – দফতরের সঙ্গে বৈঠকে বসেছি। সেখানে আমরা বসে যতটা সম্ভব বর্ষাকালে তার গুলো চেক করা, তার ভিতরে রক্ষণাবেক্ষণ করা, বারবার দেখছি। এবং তার সাথে সাথে আমাদের শহরগুলো তলায় যেগুলো তার নিয়ে যাওয়া সম্ভব সেগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আলরেডি নাম পাঠিয়ে নিয়েছি কিছু কিছু বিধানসভার। এখানে অলরেডি কাজ শুরু হয়েছে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury