CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : বিনিয়োগে জোর রাজ্যের! এক মাসে ২৫ শিল্পপতির হাতে জমি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র শিল্প সম্মেলনে শিল্পায়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে ২৫ জন শিল্পপতির হাতে শিল্পের জন্য জমি তুলে দেওয়া হবে। পাশাপাশি, ১০০ কোটির বেশি বিনিয়োগের ক্ষেত্রে আর স্থানীয় পুরসভা, পুরনিগম বা পঞ্চায়েতের আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না বলেও ঘোষণা করেন তিনি (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর দাবি, শিল্পের পথে দীর্ঘদিনের লাল ফিতের ফাঁস, সিন্ডিকেট রাজ এবং তোলাবাজির সংস্কৃতির অবসান ঘটিয়ে রাজ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে বর্তমান সরকার।

Advertisement
Advertisement

এক মাসে ২৫ শিল্পপতির হাতে জমি (CM Suvendu Adhikari)

রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, শিল্প স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা জমির প্রাপ্যতা। সেই সমস্যা দূর করতে রাজ্য সরকার ইতিমধ্যেই নতুন ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছে। পাশাপাশি, ল্যান্ড ডেভেলপমেন্ট পলিসি চালুর বিষয়েও সরকার ভাবনাচিন্তা করছে। বিনিয়োগকারীদের প্রশাসনিক জটিলতা থেকে মুক্তি দিতেই ১০০ কোটির বেশি বিনিয়োগের ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালুর কথাও ঘোষণা করেন তিনি। এর ফলে বড় শিল্প প্রকল্পের জন্য আর পৃথকভাবে পুরসভা, পুরনিগম বা পঞ্চায়েতের অনুমোদন নিতে হবে না। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা আগামী এক মাসের মধ্যে অন্তত ২৫ জন শিল্পপতির হাতে জমি তুলে দিতে চলেছি। ল্যান্ড পারচেজ পলিসি ইতিমধ্যেই চালু হয়েছে। কৃষকরা স্বেচ্ছায় আমাদের কাছে জমি দিচ্ছেন। পাশাপাশি, ল্যান্ড ডেভেলপমেন্ট পলিসিও চালু করার কথা ভাবছি। ১০০ কোটির বেশি বিনিয়োগকারীদের আর কোনও মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা পঞ্চায়েতে যাওয়ার প্রয়োজন হবে না। সেখানে যে প্রশাসনিক জটিলতা তৈরি হয়, তা আর থাকবে না। সব অনুমোদনের ব্যবস্থা এখান থেকেই করে দেওয়া হবে।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/06/sumit-roy-11/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury