Mostafijur Rahaman
Mostafijur Rahaman

Mostafijur Rahaman : CPIM-এর বিপরীতে মুস্তাফিজুর! পুশব্যাকের হয়ে সওয়াল বিধানসভায়

Bengal Liberty : ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিতে বিধানসভার চৌকাঠ পার করে শূন্য দলের বদনাম ঘুচিয়েছেন ডোমকল থেকে জয়ী সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান (Mostafijur Rahaman)। পশ্চিমবঙ্গ বিধানসভায় সিপিএমের প্রতীকে একমাত্র জয়ী প্রার্থী তিনি । সোমবার আগে বাজেট পেশের পর আজ, মঙ্গলবার বিধানসভার অধিবেশনে পুশব্যাকের পক্ষে সওয়াল করলেন তিনি। তাঁর এই কর্মকাণ্ডে অবাক বিধানসভায় উপস্থিত সকলেই। তিনি যে দল থেকে জিতে বিধানসভায় এসেছেন সেই দল অর্থাৎ সিপিএম পুশব্যাকের চরম বিরোধী। কিছুদিন আগেই বিজেপি সরকারের সমালোচনা করে পুশব্যাকের বিরোধিতা করে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “পুশব্যাক সবচেয়ে অমানবিক।” অথচ ওই দলেরই একমাত্র বিধায়কের কণ্ঠে পুশব্যাকের সওয়াল হতবাক সকলেই (Mostafijur Rahaman)।

Mostafijur Rahaman
Mostafijur Rahaman

পুশব্যাকের পক্ষে সওয়াল মুস্তাফিজুরের (Mostafijur Rahaman)

কিছুদিন গেই সাংবাদিক বৈঠকে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “পুশব্যাক সবচেয়ে অমানবিক, আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এবং দেশের আইনের বিরুদ্ধে।’ বামেরা বরাবর পুশব্যাকের বিরোধী বলেই প্রত্যেকে জানে। তারই মধ্যে আজ, মঙ্গলবার বামেদের একমাত্র বিধায়ক দলের বিপরীতে সুর তুলে বলেন, “পুশব্যাকের বিরোধী আমরা নই। পুশব্যাক ঠিক আছে, কিন্তু পুশব্যাকের জেরে যাতে মানুষের হয়রানি না হয়, তারা আতঙ্কিত না হয়ে পড়েন এবং বৈধ নাগরিকের নাম যাতে বাদ না যায়, সেটা নিশ্চিত করতে হবে।” হঠাৎ সুর বদলে কারণ কী মুস্তাফিজুরের? এবার কি বলবেন মহম্মদ, তাই এখন দেখার।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Ritabrata Banerjee: বিধানসভায় বিস্ফোরক ঋতব্রত! একাধিক বিষয় নিয়ে সরব বিরোধী দলনেতা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury