Ritabrata Banerjee
Ritabrata Banerjee

Ritabrata Banerjee: একাধিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

Bengal Liberty: 

 

‘সেবাশ্রয়’ প্রকল্প থেকে শুরু করে শনিবার পেশ হতে যাওয়া ‘ক্যাগ’ (CAG) রিপোর্ট—বিগত সরকারের একাধিক দুর্নীতির তথ্য প্রকাশ্যে এনেছে রাজ্য সরকার। এই উত্তপ্ত পরিস্থিতির আবহেই এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের নানা ইস্যুতে সরব হলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

 

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: Ritabrata Banerjee

Advertisement
Advertisement

‘নিট’ (NEET) কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলে বিরোধী দলনেতা বলেন, “কোনো জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি ইস্তফা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অভিযোগ প্রকাশ্যে আসার আগেই যদি তিনি পদত্যাগ করতেন, তবে এত বিতর্ক এবং রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতো না।”

 

সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা: Ritabrata Banerjee

 

শুক্রবার কলকাতায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিকের মোবাইলে ধারণ করা ভিডিওই হামলাকারীদের শনাক্ত করার জন্য যথেষ্ট প্রমাণ।

তিনি অভিযোগ করেন, কেবল সাংবাদিকদের কাজে বাধা দেওয়া নয়; তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া, খুলে নেওয়া জুতো এবং ভয় দেখানোর মতো ঘটনাও ঘটেছে। ক্ষোভের সাথে তিনি মন্তব্য করেন, “এটা কোনো আন্দোলন নয়, স্পষ্টত হুলিগানিজম! পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।”

তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

 

Advertisement
Advertisement

গুন্ডাদমন আইন ও সেবাশ্রয় দুর্নীতির তদন্ত: Ritabrata Banerjee

 

মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘গুন্ডাদমন আইন’ প্রয়োগ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “এই ধরনের ঘটনায় এই আইন প্রয়োগ হওয়াই উচিত।”

পাশাপাশি, ‘সেবাশ্রয়’ প্রকল্প নিয়ে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেন যে, এটি কেবল আর্থিক অনিয়ম নয়। তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ চিকিৎসকেরা সেখানে গিয়েছিলেন কিনা, সরকারকে তা খতিয়ে দেখতে হবে। কালো টাকা সাদা করার কোনো প্রক্রিয়া চলেছে কিনা, তাও তদন্ত হওয়া প্রয়োজন। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবসহ সমস্ত সম্ভাব্য যোগসূত্রের (Nexus) পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।”

 

 

 বিধানসভায় বক্তব্য রাখা প্রসঙ্গে: Ritabrata Banerjee

 

 

অন্যদিকে, বিধানসভায় তাঁকে কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, “সবাইকেই কথা বলার সুযোগ দেওয়া হয়, উনিও নিশ্চয়ই সুযোগ পাবেন।”

 

আরও পড়ুনঃ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক তরজা, সামনে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury