Saokat Molla
Saokat Molla

Saokat Molla : পুলিশ হেফাজতে শওকত, ছেলের ক্যাফেতে বুলডোজার

Bengal Liberty : ভাঙড় বিস্ফোরণকাণ্ড এবং ধর্ষণ মামলায় জীবনতলা থানায় পুলিশের হেফাজতে রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লা (Saokat Molla)। অপরদিকে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মৌখালি এলাকায় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ‘অরণ্যের কুলে’ ক্যাফেতে চলল বুলডোজার। অভিযোগ, নির্ধারিত সময়সীমার মধ্যেও অবৈধ নির্মাণ সরানো হয়নি। তাই আদালত ও প্রশাসনের নির্দেশ অনুযায়ী বুলডোজার নামানো হয়েছে। আগেই ক্যাফেটি ভাঙার নোটিস দিয়েছিলেন মহকুমাশাসক। অবশেষে, আজ, বৃহস্পতিবার ক্যাফেটি ভাঙার প্রক্রিয়া শুরু হল (Saokat Molla)। বিধায়ক থাকাকালীন শওকতের গড়ে তোলা সাম্রাজ্যে অবশেষে বুলডোজার। দাপট এবং অহঙ্কারের বিনাশ হল, বলছেন স্থানীয় বাসিন্দারা।

Saokat Molla
Saokat Molla

প্রশাসনের অভিযানে ভাঙা হচ্ছে ক্যাফে (Saokat Molla)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন ক্যাফেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই নির্দেশ কার্যকর না হওয়ায় সরকারি উদ্যোগেই তা ভাঙার প্রক্রিয়া শুরু হয়। প্রশাসনের দাবি, আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হচ্ছে। প্রশাসন আরও জানিয়েছে, ভাঙার কাজে যে খরচ হবে, তা মালিকপক্ষের কাছ থেকেই আদায় করা হবে। ঘটনাস্থলে উপস্থিত আছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক ও জীবনতলা থানার পুলিশ আধিকারিকরা। তার পাশপাশি বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে বলে প্রশাসনের দাবি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Ram Mandir: রামমন্দিরের চুরির অন্যতম কারণ মহাকুম্ভ মেলা!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury