Abhishek Banerjee
Abhishek Banerjee

Abhishek Banerjee : ‘ডিজে’ মন্তব্যের খেসারত! ভবানীভবনে সিআইডির মুখোমুখি অভিষেক

Bengal Liberty, ১৬ জুন :

একদিকে ইডির জেরা, অন্যদিকে সিআইডির তলব। টানা তিনদিন ধরে একের পর এক তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে উদ্দেশ্য করে করা বিতর্কিত ‘ডিজে বাজানো’ মন্তব্যের জেরে ভবানীভবনে হাজিরা দিতে হল তাঁকে। মঙ্গলবার নির্ধারিত সময়ের আগেই সিআইডি দফতরে পৌঁছে যান তৃণমূল সাংসদ। তাঁর জিজ্ঞাসাবাদকে ঘিরে ভবানীভবন চত্বরে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা (Abhishek Banerjee)।

Abhishek Banerjee
Abhishek Banerjee

আইনজীবীকে সঙ্গে নিয়ে ভবানীভবনে অভিষেক (Abhishek Banerjee)

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে বিজেপির বিরুদ্ধে একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় ‘ডিজে বাজানো’ মন্তব্যকে ঘিরে। এক নির্বাচনী সভা থেকে তিনি দাবি করেছিলেন, ৪ মে-র পর ফের তৃণমূল ক্ষমতায় ফিরলে বিজেপি নেতাদের বাড়ির সামনে ডিজে বাজানো হবে। এই মন্তব্যকে কেন্দ্র করেই প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। গত শুক্রবার তদন্তকারীরা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সমনের নোটিস পৌঁছে দেন।

সেই সমনের জবাব দিতেই মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ভবানীভবনের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীও। নির্ধারিত সময়ের কিছু মিনিট আগে তিনি সিআইডি সদর দফতরে প্রবেশ করেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Abhishek Banerjee : জেরায় মেলেনি সব উত্তর? অভিষেকের কাছে আরও নথি চাইল ইডি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury