Abhishek Banerjee: ছাত্র সমাবেশের আগেই কালীঘাট তৃণমূলকে আইনি ধাক্কা, ক্যামাক স্ট্রিটের ঘটনায় তিন মামলা, গ্রেফতার ১৩

Bengal Liberty

ছাত্র সমাবেশের আগেই বড় আইনি ধাক্কা খেল কালীঘাট তৃণমূল নেতৃত্ব (Abhishek Banerjee)। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার রেশ শুক্রবার সকালেও অব্যাহত। ইতিমধ্যেই ঘটনায় কড়া আইনি পদক্ষেপ শুরু করেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবারের ঘটনায় মোট তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Camac Street Hoarding Row: ক্যামাক স্ট্রিটকাণ্ডে গ্রেফতার ১৩, সামনে এল পুলিশের বিবৃতি | Abhishek Banerjee Camac Street Hoarding Row: 13 Arrested, 3 Cases Filed by Kolkata Police | TV9 Bangla News

বিলবোর্ড ঘিরে উত্তেজনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে একটি বিলবোর্ড খুলতে কলকাতা পুরসভার পক্ষ থেকে পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে পুরকর্মীদের নিরাপত্তা দিতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশের অভিযোগ, পুর আধিকারিক ও পুলিশকর্মীরা সেখানে পৌঁছতেই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ কালীঘাট তৃণমূলের কর্মী-সমর্থকেরা জড়ো হন। ফলে বিলবোর্ড খোলার কাজে পুরকর্মী ও পুলিশ আধিকারিকরা বাধার মুখে পড়েন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ধস্তাধস্তি ও বলপ্রয়োগের পরিস্থিতি তৈরি হয়। এমনকি কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। সরকারি কর্মীদের হুমকি ও ভয় দেখানোর অভিযোগও রয়েছে।

Abhishek Banerjee Camac Street Office | 13 people arrested from Camac Street after chaos in Abhishek Banerjee's office dgtl - Anandabazar

FIR দায়ের

ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে। বেআইনি হোর্ডিং সরাতে যাওয়া পুর আধিকারিক ও পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়া, তাঁদের উপর হামলা চালানো এবং সরকারি সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রথম মামলাটি দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের অন্যান্য সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। BNS-এর ১৯১(২), ১৯১(৩), ১৯০, ১২১(১), ৩৫১(২), ৩০৩(২) এবং ৩(৫) ধারায় মামলা করা হয়েছে।

Camac Street Hoarding Row: সন্ধ্যায় বিল বোর্ড খোলার পর রাতে ফের ঝোলে TMC-র ব্যানার, সকাল হতে আবারও উধাও! ক্যামাক স্ট্রিটে চরম নাটকীয় পরিস্থিতি | Camac Street ...

দ্বিতীয় মামলাটি BNS-এর ৩০৪(২) এবং ১২১(১) ধারায় দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ক্যামাক স্ট্রিটে গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছনোর পর কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পুলিশকর্মীদের সিঁড়িতে বাধা দেন। অভিযোগ, এক সার্জেন্টের সরকারি ওয়াকিটকি ছিনিয়ে নেওয়া হয়। তাঁকে আটকানোর চেষ্টা করলে পুলিশকর্মীদের উপর হামলা চালানো হয়। ঘটনায় সার্জেন্ট সুজিত কুমার মণ্ডল, এসআই ডি কে শ এবং কনস্টেবল অমিতাভ সাহা আহত হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা করানো হয়।

তৃতীয় মামলাটিও বেআইনি হোর্ডিং সরাতে যাওয়া পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা এবং তাঁদের উপর হামলার অভিযোগে দায়ের হয়েছে। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অন্যদের নাম রয়েছে। BNS-এর ১৯১(২), ১৯১(৩), ১৯০, ১২১(১), ৭৪, ৩(৫) এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল থেকেই বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে ক্যামাক স্ট্রিটে উত্তেজনা ছড়ায়। পুরসভা ও পুলিশকর্মীদের সঙ্গে অভিষেকের অফিসের কর্মী-সমর্থকদের বচসা ও ধস্তাধস্তি হয়। দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা নাগাদ বিতর্কিত বিলবোর্ডটি খুলে নেয় কলকাতা পুরসভা। ঘটনার পর তিনটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আরও কড়া আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury