Debraj Chakraborty
Debraj Chakraborty

Aditi Munshi: স্বামীর গ্রেফতারের পর তদন্তের মুখে অদিতি মুন্সি

Bengal Liberty: 

তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে আদালতে পেশ করার পাশাপাশি এবার তাঁর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির বাড়িতে তল্লাশি শুরু করল পুলিশ। তদন্তের স্বার্থে তাঁর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর (Aditi Munshi)।
সূত্রের দাবি, দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর তদন্তে উঠে আসা একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের সূত্র ধরেই অদিতি মুন্সির বাড়িতে পৌঁছায় তদন্তকারী দল। তল্লাশির পাশাপাশি তাঁকে বাগুইআটি থানায় নিয়ে গিয়ে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীরা মামলার বিভিন্ন দিক, বিশেষ করে আর্থিক লেনদেন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বুধবার পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। এর পরপরই তদন্তের পরিধি বাড়িয়ে অদিতি মুন্সির বাড়িতেও তল্লাশি চালানো হয়।

Aditi Munshi
Aditi Munshi

তদন্তকারীদের দাবি, মামলার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এই মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury