Bengal Liberty : তারাতলা বিপর্যয়ের পর অবৈধ ও নিয়মবহির্ভূত নির্মাণ রুখতে গঠিত রাজ্য সরকারের উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে সোমবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Agnimitra Paul)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে হওয়া এই বৈঠকে ঠিক হয়েছে, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা-সহ রাজ্যের অন্যান্য পুরসভা এলাকায় হওয়া নির্মাণে কোনও ধরনের বেনিয়ম ধরা পড়লে তা ভাঙার বদলে আর্থিক জরিমানার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ থাকবে। তবে বাণিজ্যিক নির্মাণের ক্ষেত্রে জরিমানার অঙ্ক হবে অনেক বেশি, আর আবাসিক নির্মাণের ক্ষেত্রেও নির্ধারিত হারে জরিমানা দিতে হবে। বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নির্মাণে ছাড় (Agnimitra Paul)
তারাতলা বিপর্যয়ের পর গঠিত তদন্ত কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানান পুরমন্ত্রী। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত হওয়া নির্মাণে যদি সামান্য নিয়মভঙ্গ ধরা পড়ে, তবে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে। কিন্তু অনুমোদিত নকশার তুলনায় বড় ধরনের বেনিয়ম, যেমন দু’তলার অনুমতি নিয়ে পাঁচতলা নির্মাণ বা অতিরিক্ত কাঠামো তৈরি করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে অত্যন্ত বড় অঙ্কের জরিমানা এবং আবাসিক ভবনের ক্ষেত্রেও জরিমানা করা হবে। উদ্দেশ্য, টাকা দিয়ে অবৈধ নির্মাণ বৈধ করার প্রবণতায় লাগাম টানা।

বাণিজ্যিক ভবনে পার্কিং বাধ্যতামূলক (Agnimitra Paul)
সরকার বাণিজ্যিক ভবনের জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাকেও বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে। কর্মী ও গ্রাহকদের জন্য নিজস্ব পার্কিং না থাকলে ভবিষ্যতে অনুমোদন মিলবে না বলেই ইঙ্গিত দিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি, নির্মাণকাজের প্রতিটি ধাপ পর্যবেক্ষণের জন্য জাতীয় স্তরের থার্ড পার্টি এজেন্সিকে দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে। তাদের অনুমোদন ছাড়া নির্মাণের পরবর্তী ধাপে এগোনোর সুযোগ থাকবে না। সরকারের দাবি, এতে নজরদারি আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে তারাতলার মতো দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/03/indranil-khan-2/


