Amdanga news
Amdanga news

Amdanga news: আমডাঙায় অবৈধ কাঠের কল বন্ধের নির্দেশ! সিল করল প্রশাসন

Bengal Liberty

উত্তর ২৪ পরগনার আমডাঙায় বেআইনিভাবে পরিচালিত একটি কাঠের মিল সিজ ও বন্ধের নির্দেশ দিল প্রশাসন (Amdanga news)। বেআইনি কাঠ পাচার ও আইন অমান্য করে কল চালানোর অভিযোগে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বন দফতর সূত্রে জানা গেছে, আমডাঙা এলাকায় দীর্ঘদিন ধরে এই কাঠের কলটি সরকারি আইন-কানুন তোয়াক্কা না করে অবৈধভাবে চালানো হচ্ছিল। জঙ্গল থেকে কেটে আনা অবৈধ কাঠ এখানে জমা করা হতো, যার কোনো বৈধ নথিপত্র বা রেকর্ড রাখা হতো না।

Amdanga news
Amdanga news

বনমন্ত্রীর বক্তব্য

বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন, “আমরা কোনও অবৈধ কাজকর্মকে প্রশ্রয় দেব না। কোনও অপরাধ করলে শাস্তি পেতে হবে।” বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করা হয়। এরপরই জেলা প্রশাসন, পুলিশ (SP) এবং মহকুমা শাসকের নির্দেশে কাঠের মিলটি বন্ধ করে সিল করে দেওয়া হয়। অভিযান চলাকালীন মিলে থাকা বিপুল পরিমাণ অবৈধ কাঠ সরকারি হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। ভবিষ্যতে এলাকায় এ ধরনের বেআইনি কর্মকাণ্ড রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury