Forest Department : দীর্ঘ বঞ্চনার অবসান! বেতন বাড়ায় বনমন্ত্রীকে ধন্যবাদ বনকর্মীদের

Bengal Liberty:

দীর্ঘদিনের দাবি, একের পর এক আবেদন এবং অপেক্ষার পর অবশেষে বনকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। মঙ্গলবার ‘সবুজ স্বাধীনতা’ কর্মসূচির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বনকর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করতেই খুশির হাওয়া বন দফতরে। ফরেস্ট রেঞ্জার, বিট অফিসার এবং ফরেস্ট গার্ডদের মাসিক বেতন এক ধাক্কায় ৫ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে(Forest Department)। পাশাপাশি, বন সহায়কদের বেতনও ২ হাজার টাকা বাড়ানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

বনমন্ত্রীকে ধন্যবাদ (Forest Department)

 

ঘোষণার পরেই বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাওয়ের সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানান বনকর্মীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিজেদের বেতন এবং বিভিন্ন সমস্যার কথা আগের তৃণমূল সরকারের কাছে জানিয়ে আসছিলেন তাঁরা। বেতন বৃদ্ধির দাবিও বারবার জানানো হয়েছিল। কিন্তু আগের সরকারের আমলে সেই দাবি কার্যকর হয়নি বলে বনকর্মীদের একাংশের অভিযোগ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সেই দাবির দিকে নজর দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বনকর্মীরা।

 

মুখ্যমন্ত্রীর ঘোষণা(Forest Department)

 

বনকর্মীদের দায়িত্ব শুধু সরকারি চাকরি সামলানো নয়। জঙ্গল রক্ষা থেকে শুরু করে বন্যপ্রাণীর নিরাপত্তা, বেআইনি গাছ কাটা রোখা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরাই। সেই কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁদের কাজের ক্ষেত্রেও উৎসাহ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

‘সবুজ স্বাধীনতা’ কর্মসূচির মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বার্তা দেন, সমাজ ও সভ্যতার ভারসাম্য বজায় রাখতে হলে প্রকৃতিকে আগে রক্ষা করতে হবে। আর প্রকৃতি রক্ষার প্রথম সারির সৈনিক বনকর্মীরাই। তাঁদের কাজের গুরুত্ব বিবেচনা করেই সরকার ভবিষ্যতেও তাঁদের পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

Forest Department
Forest Department

রাজনৈতিক প্রভাব(Forest Department)

 

রাজনৈতিকভাবে এই ঘোষণাকে নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকারেরও একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম একশো দিনের মধ্যেই বনকর্মীদের দীর্ঘদিনের বেতন সংক্রান্ত দাবির দিকে নজর দেওয়ার বিষয়টি সামনে এনে সরকারের তরফে দাবি করা হচ্ছে, আগের সরকারের আমলে যে জায়গাগুলিতে ঘাটতি ছিল, সেগুলিই ধাপে ধাপে পূরণ করা হচ্ছে।

 

বনকর্মীদের একাংশের কথায়, বেতন বৃদ্ধি শুধু মাসের শেষে হাতে আসা অতিরিক্ত অর্থ নয়, তাঁদের দীর্ঘদিনের দাবির স্বীকৃতিও। একসঙ্গে ৫ হাজার টাকা বেতন বৃদ্ধি এবং বন সহায়কদের জন্য ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত তাই তাঁদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

Forest Department 

 

প্রকৃতি রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের আর্থিক নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নকে সামনে রেখেই নতুন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বনকর্মীরা। এখন তাঁদের আশা, বেতন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও কাজের পরিবেশ, পরিকাঠামো এবং অন্যান্য সমস্যার দিকেও সরকার একইভাবে নজর দেবে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury