Amit Shah

Amit Shah: দক্ষিণের তিন অ-বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অমিত শাহ

Bengal Liberty

দক্ষিণ ভারতে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে (Amit Shah)। বৃহস্পতিবার তামিলনাড়ুতে দক্ষিণ আঞ্চলিক পরিষদের ৩১তম শীর্ষ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তিন অ-বিজেপি মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। চেঙ্গালপট্টু জেলার একটি তাজ হোটেলে তামিলনাড়ু সরকারের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন অমিত শাহ। উপ-সভাপতির দায়িত্বে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

তেলেঙ্গানা ও কেরলের মুখ্যমন্ত্রীরা বৈঠকে উপস্থিত না থাকলেও দুই রাজ্যের তরফে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানো হয়। দক্ষিণ ভারতের পাঁচ গুরুত্বপূর্ণ রাজ্যেই বর্তমানে বিজেপি এককভাবে ক্ষমতায় নেই। তামিলনাড়ু, কেরল, কর্নাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ—কোনও রাজ্যেই বিজেপি এককভাবে সরকারে নেই। ২০২৩ সালে কর্নাটকের ক্ষমতা হারায় বিজেপি। কেরল, কর্নাটক ও তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার রয়েছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় রয়েছে তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং তামিলনাড়ুতে এ বছর ক্ষমতায় এসেছে টিভিকে।

তামিলনাড়ুতে তিন অ-বিজেপি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অমিত শাহ, দক্ষিণের কোনও  রাজ্যই বিজেপির হাতে নেই | Amit Shah holds meetings with three non-BJP Chief  Ministers in ...

ডিলিমিটেশন নিয়ে দক্ষিণের আপত্তি Amit Shah

বৈঠকে দক্ষিণের রাজ্যগুলির উন্নয়ন, পরিকাঠামো এবং একাধিক আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়। কংগ্রেস এবং দক্ষিণের একাধিক আঞ্চলিক দল নরেন্দ্র মোদী সরকারের সংসদের আসন বৃদ্ধি ও পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছে। দক্ষিণের রাজ্যগুলির বক্তব্য, জনসংখ্যার ভিত্তিতে সংসদ ও বিধানসভার আসন সংখ্যা বৃদ্ধি করা হলে দক্ষিণের রাজ্যগুলি পর্যাপ্ত প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হতে পারে। জনসংখ্যা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে তারা রাজনৈতিকভাবে ‘ঠকতে’ পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Advertisement
Advertisement

সূত্রের খবর, ডিলিমিটেশন ইস্যুতে ডিএমকে ও টিভিকে একই অবস্থানে চলে আসায় সংসদের বাদল অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনা থেকে বিরত ছিল দলগুলি। তবে চন্দ্রবাবু নাইডুর টিডিপি বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র গুরুত্বপূর্ণ শরিক। ফলে বৈঠকে তাঁর উপস্থিতির রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলাদা করে আলোচনা শুরু হয়েছে।

Advertisement
Advertisement

দক্ষিণ আঞ্চলিক পরিষদের আওতায় রয়েছে লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পুদুচেরিও। লাক্ষাদ্বীপ এবং আন্দামান-নিকোবর কেন্দ্রশাসিত অঞ্চল। অন্যদিকে, পুদুচেরিতে ক্ষমতায় রয়েছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের সরকার, যার মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী। বৃহস্পতিবারের বৈঠক তাই শুধু প্রশাসনিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। দক্ষিণ ভারতে বিজেপির বর্তমান রাজনৈতিক অবস্থান এবং কেন্দ্র-রাজ্য সম্পর্কের সমীকরণ নিয়েও নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury