Baruipur
Baruipur

Baruipur Case: বারুইপুর-নরেন্দ্রপুর-সোনারপুরে জারি বিএনএসএসের ১৬৩ ধারা

Bengal Liberty: 

বারুইপুরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও রকম উত্তেজনা বা বেআইনি জমায়েতের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে প্রশাসন কড়া পদক্ষেপ করেছে (Baruipur Case)। বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় বিএনএসএসের ১৬৩ ধারা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বারুইপুরের ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ টহলও জোরদার করা হয়েছে।

Baruipur Case
Baruipur Case

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury