Shooting Incident
Shooting Incident

Belgharia Murder: বেলঘরিয়ায় রক্তাক্ত গ্যাংওয়ার, গুলিতে খুন কুখ্যাত অপরাধী রাজা দত্ত

Bengal Liberty:

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটা এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টার রাজা দত্তের । (Belgharia Murder) অভিযোগ, তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় প্রতিপক্ষ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন রাজার দুই সহযোগী। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে কয়েকজন সহযোগীকে নিয়ে খলিসাকোটা এলাকায় যান রাজা দত্ত। সেই সময় সেখানে পৌঁছে যায় প্রতিপক্ষের সদস্যরা। প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসার মাঝেই রাজা দত্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কাছ থেকে ছোড়া গুলিতে গুরুতর জখম হন রাজা দত্ত এবং তাঁর দুই সহযোগী।

Belgharia Murder
Belgharia Murder

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ Belgharia Murder

খবর পেয়ে খড়দহ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাজা দত্তকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই আহতের চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতা এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। যদিও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury