Calcutta High court
Calcutta High court

Calcutta High court : বিরোধী দলনেতার কুর্সি কার? আজ হাই কোর্টের রায়ে মীমাংসা!

Bengal Liberty : বিধানসভায় বিরোধী দলনেতা কে? সংখ্যাগরিষ্ঠতার জোরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নাকি দলের পরিষদীয় সিদ্ধান্ত অনুযায়ী শোভনদেব চট্টোপাধ্যায়? এই প্রশ্নের উত্তর মিলতে চলেছে মঙ্গলবারই। বিরোধী দলনেতার পদ নিয়ে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের মামলায় এদিন রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট (Calcutta High court)। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চের রায়ের দিকে এখন নজর রাজ্য রাজনীতির। বর্তমানে বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু সংখ্যাধিক্যের ভিত্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন। বিধানসভায় তাঁকেই ওই পদে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। এখন দেখার জয় কার হয় (Calcutta High court)?

Advertisement
Advertisement

ভোটের ফলের পরেই শুরু টানাপোড়েন (Calcutta High court)

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ৮০টি আসন জিতে তৃণমূল ক্ষমতা হারিয়ে প্রধান বিরোধী দল হয়। ভোটের ফল প্রকাশের পর দলনেতা হিসেবে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্ত জানিয়ে ৯ মে বিধানসভার অধ্যক্ষকে চিঠিও দেওয়া হয়। এরপরই দলের অন্দরে শুরু হয় বড়সড় ভাঙন। কালীঘাট নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল বিধায়কদের একাংশ। ৬৫ জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেন। সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে তাঁরাই ঋতব্রতকে বিরোধী দলনেতা করার আবেদন জানান স্পিকারের কাছে।

এরপর পরিস্থিতি আরও জটিল হয়। কালীঘাট শিবির ঋতব্রত-সহ ওই বিধায়কদের সাসপেন্ড করে। মমতা শিবিরের অভিযোগ, তাদের দেওয়া প্রথম চিঠি উপেক্ষা করে স্পিকার ঋতব্রতদের আবেদনের ভিত্তিতেই তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

স্পিকারের সিদ্ধান্তেই সিলমোহর, নাকি বদলাবে সমীকরণ? (Calcutta High court)

মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। সাসপেন্ড হওয়া বিধায়কদের কেন গুরুত্ব দেওয়া হল, কেনই বা মমতা শিবিরের আগের চিঠির বদলে ঋতব্রতদের চিঠি গ্রহণ করা হল, এই ধরনের প্রশ্নে স্পিকার ও ঋতব্রত শিবিরকে জবাব দিতে হয়। দু’পক্ষের সওয়াল-জবাব শেষ হওয়ার পর প্রায় এক মাস রায়দান স্থগিত ছিল। অবশেষে মঙ্গলবার সেই অপেক্ষার অবসান। হাই কোর্টের রায় স্পিকারের সিদ্ধান্তকে মান্যতা দেয়, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দাবিই প্রতিষ্ঠিত হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/18/calcutta-high-court-15/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury