Bengal Liberty : আজ, ১১ আগস্ট চন্দ্র-দার জন্মদিন। এই দিনে এক ভাবগম্ভীর ও মহৎ অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ কলকাতার ভবানীপুরে স্বর্গীয় চন্দ্রনাথ রথকে সশ্রদ্ধ স্মরণ করা হয় (Chandranath Rath)। তাঁর জন্মতিথি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ মানুষের সুবিধার্থে বিজেপি নেতৃত্বের তরফে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। উপস্থিত অতিথি এবং স্থানীয় বাসিন্দারা চন্দ্রনাথের স্মৃতিতে শ্রদ্ধা জানান। এই উদ্যোগের প্রধান আয়োজক ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুলক বাগচী, অনুপম ভট্টাচার্য এবং রবীকুমার সিং। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা (Chandranath Rath)।

খুশি স্থানীয় বাসিন্দারা (Chandranath Rath)
জনসেবার অঙ্গ হিসেবে দেওয়া নতুন অ্যাম্বুলেন্সটি ভবানীপুর এলাকার রোগীদের জরুরি পরিষেবায় বিশেষ কাজে আসবে বলে আশাবাদী সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্সের চাবি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হাত থেকে সাধারণ মানুষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, ৬ মে রাতে মধ্যমগ্রামে নিজের ফ্ল্যাটে ফিরছিলেন চন্দ্রনাথ। গাড়িতে তিনি চালকের পাশের আসনে বসেছিলেন। সেই সময় বাইকে করে এসে আততায়ীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। ওই খুনের ঘটনায় মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীনকুমার সিংহকে গ্রেফতার করা হয়। তাঁরা ‘শার্প শুটার’ বলে জানা গিয়েছে। এ ছাড়াও বিনয় রায়, সঞ্জয় রায়, বিকাশ মিশ্র, সাগর সোনকার এবং সাহিল সোনকারকে গ্রেফতার করা হয়েছে। সব ঠিক থাকলে, চন্দ্রনাথের জন্মমাসেই তাঁর হত্যা মামলায় আদালতে চার্জশিট পেশ করতে পারে সিবিআই।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/11/special-session/


