CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : পুজোর আগে আগাম বেতন? সরকারি কর্মীদের জন্য আশার বার্তা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : পুজোর আগে কি আগাম বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা? আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শুধু আগাম বেতনই নয়, অক্টোবর থেকেই ঘোষিত ২০ শতাংশ অতিরিক্ত ডিএ দেওয়ার কথাও ফের স্পষ্ট করেছেন তিনি। ফলে উৎসবের মরশুমের আগে সরকারি কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

পুজোর আগে বেতন দেওয়ার ইঙ্গিত (CM Suvendu Adhikari)

ভবানী ভবনে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তিনি অর্থসচিব ও অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যাতে পুজোর মাসে অক্টোবরের বেতন পুজোর আগেই দেওয়া যায়। পাশাপাশি অক্টোবর থেকেই ঘোষিত ২০ শতাংশ অতিরিক্ত ডিএ-ও দেওয়ার কথা বলেন তিনি। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা সাধারণত মাসের শেষ কর্মদিবসে বেতন পান। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্য বাস্তবায়িত হলে, পুজোর আগেই তাঁদের হাতে অক্টোবরের বেতন পৌঁছে যেতে পারে।

Advertisement
Advertisement

ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে আশ্বাস (CM Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ব্যবধান এখনও রয়েছে। একসঙ্গে সেই ফারাক মেটানো সম্ভব না হলেও ধাপে ধাপে তা কমানোর চেষ্টা চলছে। তিনি জানান, বাজেটে ঘোষিত ২০ শতাংশ অতিরিক্ত ডিএ অক্টোবর থেকেই কার্যকর হবে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের সুবিধা পাননি। ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কমিশনের রিপোর্ট কয়েক মাসের মধ্যে হাতে এলে তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পুলিশ কর্মীদের আর্থিক অবস্থার কথাও তুলে ধরে তাঁদের বেতন কাঠামো উন্নত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/28/cm-suvendu-adhikari-99/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury