CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ‘হর ঘর তিরঙ্গা’র ডাক শুভেন্দুর! ‘জিরামজি’ প্রকল্পে ১২৫ ১২৫ দিনের কাজের উদ্যোগ!

Bengal Liberty : রাজ্যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। একই সঙ্গে রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও বড় বার্তা দিয়ে তিনি জানান, বাংলার আবাস যোজনা ও ‘জিরামজি’ প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কর্মসংস্থান ও সরকারি সুবিধা আরও বাড়ানো হবে। একদিকে জাতীয় পতাকা হাতে জনসম্পৃক্ততার আহ্বান, অন্যদিকে উন্নয়নের প্রতিশ্রুতি, এই দুই বার্তাকেই সামনে রেখে রাজ্যবাসীর উদ্দেশে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

সারা রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা’, উন্নয়নের বার্তাও মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী ১০ অগস্ট সারা রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির জন্য রাজ্যজুড়ে প্রায় ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “১৫ অগস্ট স্বাধীনতা দিবসে প্রত্যেকটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করুন। সবাই মিলে স্বাধীনতা দিবস উদযাপন করুন।” তবে তিনি এও জানান, এর আগে, ৭ অগস্ট ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘তিরঙ্গা যাত্রা’। মুখ্যমন্ত্রী, যিনি ভবানীপুরের বিধায়কও, জানান এই কর্মসূচি সরকারি নয়, ভবানীপুরের মানুষের উদ্যোগে আয়োজিত হচ্ছে। সার্ভে বিল্ডিং থেকে শুরু হয়ে বিড়লা তারামণ্ডলের গেট পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। তাঁর দাবি, “এই তিরঙ্গা যাত্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নেবেন।”

Advertisement
Advertisement

জিরামজি’ প্রকল্পের আওতায় বছরে ১২৫ দিন পর্যন্ত কাজ! (CM Suvendu Adhikari)

অন্যদিকে উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের কর্মসংস্থান বাড়াতে ‘জিরামজি’ প্রকল্পের আওতায় বছরে ১২৫ দিন পর্যন্ত কাজ দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি বাংলার আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষের বাসস্থানের সুবিধাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বাংলার আবাস যোজনা এবং জিরামজি প্রকল্প-সব মিলিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে সমস্ত সরকারি সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বিকশিত বাংলা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/06/suvendu-adhikari-111/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury