Bengal Liberty : আদ্যাপীঠ মন্দিরে গিয়ে প্রবেশদ্বারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। গোমাতার সেবা করেন মুখ্যমন্ত্রী। এরপর মন্দিরে গিয়ে আদ্যা মায়ের পুজোও দেন তিনি। উদ্বোধনের পর মন্দিরে আরতিতেও অংশ নেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সনাতনী সংস্কৃতি, গীতাপাঠ এবং আত্মসংযমের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আর জি কর কাণ্ডের মতো ঘটনা থেকে বিরত করতে মানুষকে গীতা পড়াতে হবে। একই সঙ্গে অযোধ্যার রামমন্দির নির্মাণের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসাও করেন। তাঁর কথায় উঠে আসে গেরুয়া রঙের আধ্যাত্মিক তাৎপর্যের কথাও। আদ্যাপীঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এ দিন স্পষ্ট হয়ে ওঠে সনাতনী ভাবধারার প্রতি তাঁর জোরালো বার্তা (CM Suvendu Adhikari)।

সনাতনী প্রতিষ্ঠানের ভূমিকা (CM Suvendu Adhikari)
সনাতনী প্রতিষ্ঠানগুলি শিক্ষা, স্বাস্থ্য, অন্নদান ও সেবামূলক কাজের মাধ্যমে সমাজের দুর্বল অংশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলি বহু যুগ ধরে সমাজে নিঃস্বার্থ ভাবে সেবা করে চলেছে। বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উন্নয়নমূলক কাজের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি কানাডা থেকে মা অন্নপূর্ণার প্রতিমা ফিরিয়ে আনা, কেদারধাম ও বদ্রীধামের পুনর্নির্মাণ, কাশী বিশ্বনাথ করিডর, উজ্জয়িনীর মহাকাল মন্দিরের সম্প্রসারণ এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন। তিনি জানান, রামমন্দির নির্মাণে কোনও সরকারি অর্থ ব্যয় হয়নি। বরং বিশ্ব হিন্দু পরিষদের সংগৃহীত জনহিতৈষী অনুদানেই তা নির্মিত হয়েছে।

আধ্যাত্মিক জাগরণে গুরুত্ব সরকারের (CM Suvendu Adhikari)
পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক ঐতিহ্যের কথা স্মরণ করে শুভেন্দু বলেন, শ্রীচৈতন্যদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রানি রাসমণি এবং রানি শিরোমণির মতো মহান ব্যক্তিত্বরা এই ভূমিকে পবিত্র করেছেন। পশ্চিমবঙ্গ কেবল সাংস্কৃতিক রাজধানী নয়, এটি একটি আধ্যাত্মিক ভূমিও। সনাতনী প্রতিষ্ঠানগুলির চারিত্রিক বৈশিষ্ট্যের কথা তুলে ধরে তিনি জানান, এই প্রতিষ্ঠানগুলি প্রধানত চারটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের শিশুদের বিনামূল্যে শিক্ষা এবং অন্ন-বস্ত্রের ব্যবস্থা করা, সাধ্যমতো স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রদান, খরা, বন্যা, মহামারি বা যে কোনও বিপদের সময় অন্নদান ও ত্রাণকার্য পরিচালনা এবং মানুষের মধ্যে ধর্মীয় ও আধ্যাত্মিক জাগরণ ঘটানো। তাঁর মতে, এই আধ্যাত্মিক জাগরণ সমাজে নৈতিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষে তিনি বলেন, সমাজের এই আধ্যাত্মিক ও সেবামূলক জাগরণকে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা প্রদান করা উচিত। পাশাপাশি, ভবিষ্যতে আদ্যাপীঠ মন্দিরের উন্নয়নে আরও জোর দেওয়া হবে বলেও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/12/india-today/


