CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : শুধু জেল নয়, নিলাম হবে সম্পত্তি! মুখ্যমন্ত্রীর নিশানায় অভিষেক

Bengal Liberty : বিধানসভায় দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। চলতি অধিবেশনেই দুর্নীতি দমনে কড়া আইন আসছে বলে তিনি জানান। এর ফলে দোষীদের শুধু জেল নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামও করা হবে বলে হুশিয়ারি দিলেন তিনি। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দেন, দুর্নীতিবাজদের বিলাসবহুল প্রাসাদে কলকাতার গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হবে এবং তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

বিধানসভায় নতুন বিল! (CM Suvendu Adhikari)

মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, চলতি অধিবেশনের শেষ দিনেই দুর্নীতি রোধে আরও কঠোর আইন আনতে চলেছে সরকার। এই নতুন আইন কার্যকর হলে দোষীদের কেবল কারাবাসই হবে না, তাদের অবৈধ সম্পত্তি ও দুর্নীতির টাকা পুরোপুরি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। অতীতের তৃণমূল সরকারের প্রসঙ্গ টেনে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি। এদিন নিজের ভাষণে মুখ্যমন্ত্রী বারবার জোর দিয়ে বলেন যে, তৃণমূল আর এ রাজ্যে ক্ষমতায় ফিরবে না।

দুর্নীতিকারীদের প্রতি হুঁশিয়ারি (CM Suvend Adhikari)

রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, তাঁর সরকার কোনওমতেই দুর্নীতি বরদাস্ত করবে না। বিধানসভার অন্দরে সুর চড়িয়ে তিনি বলেন, “অনেকেই ভাবছেন দু’মাস জেলে থাকলাম, তার পর আইনি লড়াই করে জেল থেকে বেরিয়ে এলাম! তাঁদের মনে রাখতে হবে, এ বার সম্পত্তি বাজেয়াপ্ত করব। সম্পত্তি নিলাম করব।” রাজনৈতিক মহলের মতে, নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী তাঁর মন্তব্যে আরও যোগ করেন, “হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোড-সহ আমতলার প্রাসাদগুলিতে কলকাতায় উড়ালপুলের নীচে থাকা মানুষদের থাকার ব্যবস্থা করব।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Adhir Ranjan Chowdhury: অর্থমন্ত্রীর কাছে চিঠি অধীরের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury