Suvendu Adhikari
Suvendu Adhikari

CM Suvendu Adhikari : ধর্মতলায় গুন্ডামির হিসেব এবার সুদে-আসলে তুলবেন মুখ্যমন্ত্রী!

Bengal Liberty : দেশজুড়ে বিতর্কিত NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডের জেরে শুক্রবার উত্তাল হয়ে ওঠে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা (CM Suvendu Adhikari)। আক্রান্ত হন একাধিক সাংবাদিক। ধর্মতলার ঘটনায় মোট ৭ টি মামলা হয়েছে। এই মামলায় গুন্ডা দমন আইনও যুক্ত করা হয়েছে বলে শনিবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা ছাত্র নয়। CJP এর সদস্য নয়। ৪ জন কুখ্যাত দুষ্কৃতী রয়েছেন। রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, তনভির ইকবাল মোমিনপুর, ওয়ার্ডগঞ্জ থেকে রাহুল জামাল (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর কথায়, ‘এমন ব্যবস্থা নেব এদের তিন পুরুষ মনে রাখবে।’ পাশপাশি তিনি আরও বলেন, “ডিম ছড়া যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে সাংবাদিকদের ওপর বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না।”

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

পুলিশ সংযত ছিল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)

প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় হওয়া বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ অত্যন্ত সংযমের সঙ্গে পরিস্থিতি সামলেছে। সরকারের স্পষ্ট নির্দেশ ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে কোনওভাবেই বলপ্রয়োগ করা যাবে না। তাঁর দাবি, আন্দোলনকারীদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে পুলিশ বলপ্রয়োগে বাধ্য হয়, কিন্তু পুলিশ সেই ফাঁদে পা দেয়নি।
শুভেন্দু অধিকারী জানান, ডোরিনা ক্রসিংয়ে পৌঁছনোর পর পুলিশকে লক্ষ্য করে জুতো ও পানীয় জলের বোতল ছোড়া হয়। এমনকি সাংবাদিকদেরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় পুলিশের পাশাপাশি কয়েকজন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, “ডিম ছোড়া যদি বাংলার সংস্কৃতি না হয়, তাহলে সাংবাদিকদের লক্ষ্য করে জুতো ও বোতল ছোড়াও বাংলার সংস্কৃতি হতে পারে না।”

Advertisement
Advertisement

শান্তিপূর্ণ মিছিলে অশান্তি সৃষ্টির চেষ্টা (CM Suvendu Adhikari)

মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রথমদিকে মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। কিন্তু পরে কিছু বামপন্থী সংগঠন এবং এসইউসিআই-র ছাত্র সংগঠনের কর্মীরা আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তাঁর দাবি, ওই সংগঠনগুলির অনেকেরই বর্তমানে কলেজে কোনও অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় হেয়ার স্ট্রিট ও এন্টালিটি থানায় মোট ৭ মামলা দায়ের হয়েছে। কয়েকটি মামলায় গুণ্ডা দমন আইনের ধারাও যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর আরও দাবি, যাঁদের চিহ্নিত করা হয়েছে তাঁদের কেউই ছাত্র নন, কেউ নিজেদের ‘ককরোচ পার্টি’-র সদস্য বলেও পরিচয় দেননি এবং তাঁরা নেট-সংক্রান্ত আন্দোলনের প্রকৃত অংশও নন। চারজন কুখ্যাত দুষ্কৃতীর নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/24/suvendu-adhikari-85/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury