SIR
SIR

Bengal Election: ৫ জানুয়ারি জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন

Bengal Liberty: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে (Bengal Election)।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, (Bengal Election)

বৈঠকে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি এবং আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একইসঙ্গে নির্বাচনের রূপরেখা নির্ধারণ থেকে শুরু করে প্রতিটি ধাপে কঠোর নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এক দফায় সম্পন্ন করার চেষ্টা করা হবে। একান্তভাবে তা সম্ভব না হলে সর্বাধিক দুই দফায় নির্বাচন শেষ করার ভাবনা রয়েছে। ইতিমধ্যেই গত ১৫ বছরের নির্বাচনী তথ্য খতিয়ে দেখে প্রস্তুতির পথে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী স্বচ্ছতার উপর জোর (Bengal Election)

এছাড়াও নির্বাচনী প্রযুক্তির ক্ষেত্রেও বাড়তি স্বচ্ছতা ও নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। খবর মিলেছে, রাজ্যে নতুন ইভিএম ও ভিভিপ্যাট এসে পৌঁছেছে এবং সেগুলির ফার্স্ট লেভেল চেকিং (FLC) সম্পন্ন হয়েছে। এবার প্রতিটি বুথের ভিতরে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েব কাস্টিং ক্যামেরা বসানো হবে। পাশাপাশি বুথের বাইরে ১০০ মিটার পর্যন্ত নজরদারির জন্য অতিরিক্ত ক্যামেরা লাগানো হবে (Bengal Election)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury