Bengal Liberty: আগামী ২১ জুলাইয়ের ‘শহীদ মিনার চলো’ কর্মসূচি সফল করতে জোরকদমে প্রচারে নামল কংগ্রেস। আজ কলকাতার বিধান ভবন থেকে একটি ভ্রাম্যমাণ প্রচার গাড়ির শুভ সূচনা করা হয়। দলীয় নেতা ও কর্মীদের উপস্থিতিতে এই প্রচার অভিযানের সূচনা ঘটে।

বিধান ভবন থেকে ভ্রাম্যমাণ প্রচারের সূচনা (Congress West Bengal)
কংগ্রেস সূত্রে খবর, আগামী কয়েকদিন এই প্রচার গাড়িটি কলকাতা সহ বিভিন্ন জেলা ঘুরে ২১ জুলাইয়ের কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। এর মাধ্যমে কর্মী-সমর্থকদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন জ্বলন্ত ইস্যুতে দলের অবস্থান ও বক্তব্যও তুলে ধরা হবে।

দলীয় নেতৃত্বের দাবি, ২১ জুলাইয়ের ‘শহীদ মিনার চলো’ কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই সাংগঠনিক স্তরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ প্রচার গাড়ি রাস্তায় নামানো হলো। গাড়িটিতে অডিও বার্তা, ব্যানার ও বিভিন্ন প্রচার সামগ্রীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
আরও খবর

প্রসঙ্গত, আগামী ২১ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। সেই আবহে কংগ্রেসের এই তৎপরতা রাজনৈতিক মহলে এক নতুন মাত্রা যোগ করেছে।
আরো পড়ুন:-
https://bengalliberty.com/2026/07/15/sebashray-3/


