Haldia Seaport
Haldia Seaport

Haldia Seaport : হলদিয়া বন্দর এবার যুক্ত হল কেন্দ্রীয় ‘ইমিগ্রেশন চেক পয়েন্ট’ তালিকায়

Bengal Liberty : হলদিয়া বন্দরকে ‘ইমিগ্রেশন চেক পয়েন্ট’ তালিকায় অন্তর্ভুক্ত করল কেন্দ্রীয় সরকার (Haldia Seaport)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এতদিন ভারতের ৪০টি সমুদ্র বন্দরকে ‘ইমিগ্রেশন চেকপয়েন্ট’ তালিকায় রাখা হয়েছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৪১ করা হচ্ছে। আর ৪১ তম সমুদ্র বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের হলদিয়াকে যুক্ত করা হচ্ছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে। আর সেই সিদ্ধান্তের ফলে হলদিয়া বন্দর দিয়ে আন্তর্জাতিক যাত্রীরা ঢুকতে পারবেন বা বেরোতে পারবেন (Haldia Seaport)।

Haldia Seaport
Haldia Seaport

পশ্চিমবঙ্গের অন্যান্য ইমিগ্রেশন চেক পয়েন্ট (Haldia Seaport)

এমনিতে ‘ইমিগ্রেশন চেক পয়েন্ট’ তালিকায় বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থলবন্দরকে রাখা হয়। পশ্চিমবঙ্গ থেকে সেই তালিকায় আছে কলকাতা বিমানবন্দর, বাগডোগরা বিমানবন্দর, কলকাতা বন্দর (শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর), চ্যাংরাবান্ধা, ঘোজাডাঙা, হিলি, জয়গাঁও, ফুলবাড়ি, হরিদাসপুর, লালগোলাঘাট, মাহাদিপুর, রাধিকাপুর, রানিগঞ্জ, গেদে, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, পেট্রাপোল/চিৎপুর, গেদে রেল ও রোড চেকপোস্ট, হরিদাসপুর। এবার সেই তালিকায় যুক্ত হল হলদিয়া বন্দর। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে হলদিয়া ও সংলগ্ন শিল্পাঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Madan Mitra : চিফ হুইপ পদে মদন মিত্রকেই চাই! স্পিকারের দ্বারস্থ মমতার তৃণমূল শিবির

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury