Humayun Kabir: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের তলব হুমায়ুন কবীরকে! তৃতীয়বার নোটিস পুলিশের

Bengal Liberty 

ক্যামাক স্ট্রীট কাণ্ডে তলব করা হল হুমায়ুন কবীরকে(Humayun Kabir)। রবিবার সকালে শেক্সপিয়ার সরণির পুলিশ হুমায়ুনের কসবার বাড়িতে। এই নিয়ে তৃতীয়বার হুমায়ুনকে নোটিস পুলিশের। ৯ সেপ্টেম্বর বেলা ১২ টায় হুমায়ুনকে তলব করেছে পুলিশ। এর আগেও দুই বার পুলিশ হানা দিয়েছিল। রবিবার সকালে তৃতীয়বার পুলিশি নোটিস হুমায়ুন কবীরের বিরুদ্ধে

Humayun kabir | IPS office humayun Kabir left job 3 months before  retirement dgtlds - Anandabazar

পুলিশের উপস্থিতি হুমায়ুনের বাড়িতে

পুলিশ সূত্রে খবর, নোটিসে নিজে সাক্ষর করেছেন হুমায়ুন কবীর, আগামীকাল তিনি যাবেন পুলিশের সঙ্গে দেখা করতে। সরকারি কাজে বাধা দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনের পর নাম জড়িয়েছিল হুমায়ুন কবীরের। তদন্তের স্বার্থে সহযোগিতার জন্য পুলিশের তরফ থেকে নোটিস আসে প্রাক্তন আইপিএসের কাছে। নিজে সাক্ষর করে নোটিস গ্রহণ করলেন হুমায়ুন।

IPS Humayun Kabir Demands Security
IPS Humayun Kabir

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে পুরসভার আধিকারিক, পুলিশ সহ মহিলা পুলিশদের হেনস্থার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, ডেরেক ও ব্রায়েন সব একাধিক নাম সামনে আসে। মামলা রুজু হয়েছিল তাদের বিরুদ্ধে। নাম জড়িয়েছিল প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের।

আরও পড়ুনঃ

আচমকা অসুস্থ! প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য সোনু

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury