Humayun vs Naushad
Humayun vs Naushad

Humayun vs Naushad : রেজিনগরে হুমায়ূনের বিরুদ্ধে নওশাদ! কে হবেন ভবিষ্যৎ মুসলমান নেতা?

Bengal Liberty, ১৭ জুন :

কে হবেন রাজ্যের আগামী মুসলমান নেতা? সেটা নিয়ে বঙ্গে লড়াই তুঙ্গে (Humayun vs Naushad)। কুস্তির মঞ্চে একদিকে নওশাদ, অন্যদিকে হুমায়ূন কবীর। এবং, এই খেলার ময়দান হতে চলেছে রেজিনগর। ইতিমধ্যে, সংশ্লিষ্ট বিধানসভা থেকে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন হুমায়ূন পুত্র গোলাম নবী আজাদ। আর, পাল্টা প্রার্থী সাজাচ্ছেন নওশাদ সিদ্দিকীও। কারণ, এবারের যুদ্ধটা ‘সিম্বল রিজার্ভ’-এর। অর্থাৎ, হুমায়ূনের দল জিতলে দু’জন বিধায়ক নিয়ে তাঁর সিম্বল কমিশনে রিজার্ভ হয়ে যাবে। পাশাপাশি, নওশাদের ক্ষেত্রেও তাই (Humayun vs Naushad)।

Humayun Naushad
Humayun vs Naushad

মিশন রেজিনগর (Humayun vs Naushad)

বাজেট অধিবেশন শেষে নওশাদ সিদ্দিকী রেজিনগর যাওয়ার শুরু করবেন। এই বিধানসভার ক্ষেত্রে কে উপযুক্ত প্রার্থী হতে পারেন, সেই খোঁজ-খবর নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ISF চেয়ারম্যান। দলীয় সূত্রে জানা যাচ্ছে, সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে এই সিদ্ধান্তের কথা নওশাদ সিদ্দিকী বামফ্রন্টের কাছে রাখবেন। রেজিনগরের রাজনৈতিক সমীকরণ বোঝানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে বাম এবং সহযোগী দলগুলো ISF-কে গুরুত্ব না-দেয়, তা-হলে রেজিনগরের ক্ষেত্রে ‘একলা চলো নীতি’ গ্রহণ করবেন সিদ্দিকী।

Humayun Naushad
Humayun vs Naushad

আগামীর মুসলমান নেতা রেজিনগরের হাতে (Humayun vs Naushad)

রাজনৈতিক মহলের মতে, ভবিষ্যৎ মুসলমান নেতা হিসেবে আত্মপ্রকাশ করার এই লড়াইয়ের মূল ময়দান রেজিনগর। বস্তুত, এই জায়গায় ইতিমধ্যে হুমায়ূন কবীর জিতে এসেছেন। এছাড়াও, মুর্শিদাবাদ হুমায়ূনের চারণভূমি। সেখানে যদি নওশাদ ঘাঁটি তৈরি করতে পারেন, তা-হলে খেলা ঘুরে যেতে পারে। অর্থাৎ, রেজিনগর উপ-নির্বাচন চূড়ান্ত করবে, আগামী দিনের মুসলমান নেতা কে!

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Debasish Kumar : শুভেন্দুকে ইশারা, ২৪ ঘণ্টাতেই পদ খোয়ালেন দেবাশিস! মঞ্চে বৈশ্বানর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury