TMC MPs
TMC MPs

Kakali Ghosh Dastidar: ২১ জুলাইয়ের পুনর্তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সাংসদ কাকলির

Bengal Liberty: 

১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার নতুন করে তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। মুখ্যমন্ত্রীর দফতরে জমা দেওয়া ওই চিঠিতে তিনি দাবি করেছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় আজও পূর্ণাঙ্গ বিচার পাননি নিহতদের পরিবার। একের পর এক সরকার প্রকৃত দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

Kakali ghosh dastidar
Kakali ghosh dastidar

নতুন করে তদন্ত

চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার উল্লেখ করেছেন, বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টে ২১ জুলাইয়ের গুলিচালনাকে ‘অযৌক্তিক, অসাংবিধানিক এবং অপ্রয়োজনীয়’ বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল। কিন্তু সেই সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর আরও অভিযোগ, কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা হয়নি এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ নথিও হারিয়ে গিয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে।
সাংসদ তাঁর চিঠিতে কমিশনের রিপোর্টে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি, প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় সময়সীমাবদ্ধ ফরেন্সিক পুনর্তদন্ত এবং কমিশনের সুপারিশ মেনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। অতীতে এই ঘটনায় অভিযুক্তদের কয়েকজনকে গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ করা হয়েছিল বলেও চিঠিতে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ।

চিঠির শেষে মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ আবেদন জানিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ২১ জুলাইয়ের শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে নিরপেক্ষ তদন্ত, কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই চিঠি প্রকাশ্যে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। তবে চিঠিতে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষ বা বিরোধী শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury