Kolkata Police
Kolkata Police

Kolkata Police: কলকাতা পুলিশে রদবদল! একাধিক শাখায় নতুন দায়িত্বে পুলিশ আধিকারিকরা

Bengal Liberty

কলকাতা পুলিশে বড় প্রশাসনিক রদবদল করল রাজ্য সরকার (Kolkata Police)। শুক্রবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেলে তদন্ত শাখার ৮ জন ইন্সপেক্টরকে পদোন্নতি দিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পদে নিয়োগ করল কলকাতা পুলিশ।

Advertisement
Advertisement

পাশাপাশি নতুন দায়িত্বও আরোপিত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আধিকারিকদের মধ্যে রয়েছেন সত্য প্রকাশ উপাধ্যায়, রাজেশ কুমার সিং, সঞ্জীব গুহ, সৌমিত্র বসু, দেবাশিস দত্ত, দিলীপ মিত্র, রবীন হালদার এবং রমল কান্তি সাহা।

Advertisement
Advertisement

কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশিকা অনুযায়ী, ১৮ জন ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করা হয়েছে। এই রদবদলে স্পেশাল টাস্ক ফোর্স , ডিটেকটিভ ডিপার্টমেন্ট , স্পেশাল ব্রাঞ্চ , পোর্ট ডিভিশন , ট্রাফিক , সাউথ ডিভিশন , সাউথ-ইস্ট ডিভিশন , হেডকোয়ার্টার্স ফোর্স সহ একাধিক গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ত আরোপিত হয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত ও আইনশৃঙ্খলায় গতি আনতে এই প্রশাসনিক বদল বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury