Bengal Liberty
তেহট্ট-১ পঞ্চায়েত সমিতিতে (Mohua Moitra TMC)অনাস্থা প্রস্তাব ঘিরে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কড়া পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। দলের ছয় সদস্যকে ছ’বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

দলীয় সূত্রে খবর (Mohua Moitra TMC)
দলীয় সূত্রে প্রকাশিত তালিকা অনুযায়ী, সাসপেন্ড হওয়া ছ’জন হলেন—PS ৯-এর গোপাল চন্দ্র রায়, PS ২২-এর সুকমল বিশ্বাস, PS ১৬-এর মমতা বিশ্বাস, PS ৩০-এর উল্লাসী বিশ্বাস, PS ২০-এর পারোমিতা হালদার এবং PS ১৯-এর রমা প্রামাণিক মণ্ডল। বিবৃতিতে মহুয়া মৈত্র জানিয়েছেন, তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির অনাস্থা প্রস্তাব সংক্রান্ত ঘটনায় ওই ছয় সদস্যের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে ছ’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।
সাংসদের বড় বার্তা (Mohua Moitra TMC)
পাশাপাশি দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তাও দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন, প্রয়োজন হলে দল একাই লড়াই করবে, কিন্তু দলের মধ্যে বেঈমানি, লোভ বা ব্যক্তিস্বার্থের জায়গা থাকবে না। দলবিরোধী কার্যকলাপে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা দিয়েছেন তিনি। তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এই সাসপেনশনের সিদ্ধান্তে তা আরও প্রকাশ্যে এল। ছয় সদস্যের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে সংগঠনের ভিতরে শৃঙ্খলা বজায় রাখার বার্তাই দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও খবর



