NDA Dinner
NDA Dinner

প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে ৪০১ জন সাংসদ (NDA Dinner)

Bengal Liberty: প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত নৈশভোজে হাজির হলেন ৪০১ জন সাংসদ। বিভিন্ন রাজ্য ও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের একই টেবিলে বসিয়ে নৈশভোজের উদাহরণ দেশের রাজনীতির ইতিহাসে খুব কম-ই খুঁজে পাওয়া যাচ্ছে। প্রতিটি টেবিলের সমন্বয়ের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে এনডিএ-র সকল সাংসদকে একসঙ্গে বাড়িতে আমন্ত্রণ জানানোর ইচ্ছা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার সেই ইচ্ছাপূরণ হয়। উপস্থিত সাংসদদের সঙ্গে কুশল বিনিময় করেন মোদী। আড়াই ঘণ্টার বেশি সময় ধরে চলা নৈশভোজে সংসদীয় কাজ থেকে শুরু করে রাজ্যভিত্তিক রাজনৈতিক পরিস্থিতি—বিভিন্ন বিষয় নিয়েই মতবিনিময় চলে টেবিলভিত্তিক আড্ডায়।

পশ্চিমবঙ্গের দুই প্রতিমন্ত্রী—কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর—নিজ-নিজ টেবিলে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। একই রাজ্যের একাধিক সাংসদকে পাশে না-বসিয়ে বিভিন্ন রাজ্য ও এনডিএ শরিকদের মিলিয়ে বসানো হয়।

কী ছিল নৈশভোজের মেনু? (NDA Dinner) 

সূত্রের খবর, সম্পূর্ণ নিরামিষ খাদ্যতালিকায় ছিল স্যুপ, কাটলেট, কোপ্তা, ডাল, রুটি, পরোটা, বিশেষ ফ্রায়েড রাইস, নানা ধরনের ফল এবং ফলের রস।

নিরাপত্তায় কঠোর সতর্কতা

নৈশভোজ ঘিরে ছিল গোপনীয়তার চাদর। সংসদ ভবন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা-সহ এসপিজি-র তত্ত্বাবধানে বিশেষ বাসে সাংসদদের নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। ভিতরে প্রবেশের আগে প্রত্যেক সাংসদকে মোবাইল ফোন জমা রাখতে হয়।

এনডিএ-র সাংসদদের জন্য এই বিশেষ নৈশভোজ শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, রাজনৈতিক বার্তাবাহক হিসেবেও গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury