BJP Ministers
BJP Ministers

North Bengal BJP Ministers: দক্ষিণ কলকাতা নয়, উত্তরবঙ্গ পেল ৭ জন মন্ত্রী

Bengal Liberty: বিজেপির মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হ’ল উত্তরবঙ্গকে। ৭ জনকে মন্ত্রীত্ব দেওয়ার ঘটনা এর আগে কখনও ঘটেনি। কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (North Bengal BJP Ministers)।

North Bengal BJP Ministers
North Bengal BJP Ministers

মন্ত্রীদের তালিকা (North Bengal BJP Ministers)

লোকভবনে আজ মন্ত্রী হিসাবে শপথ নিলেন কালচিনির বিধায়ক বিশাল লামা, ফালাকাটার দীপক বর্মন, তুফানগঞ্জের মালতি রাভা রায়, কুমারগ্রামের মনোজ ওঁরাও, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্মন। শুরুতেই মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন নিশীথ প্রামাণিক।

উত্তরবঙ্গ অবহেলিত (North Bengal BJP Ministers)

দীর্ঘ বছর ধরে উত্তরবঙ্গ অবহেলিত। তৃণমূল আমলে সবটাই ছিল দক্ষিণ কলকাতা কেন্দ্রীক। দেখা গিয়েছে, উত্তরকন্যা চালু করেও সেখানে কোনও কাজ হ’ত না। বন্যায় উত্তরবঙ্গ যখন বিপর্যস্ত, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে নাচ্ছিলেন। পাহাড় হাসছে, ঘোষণা করেছিলেন মমতা। কিন্তু, GTA দুর্নীতি পাহাড়ের উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই অবস্থায় দাবি ওঠে, উত্তরবঙ্গ পৃথক রাজ্য হোক। যদিও, বিজেপি সেই দাবির সঙ্গে সহমত পোষণ করেন।


গত সপ্তদশ বিধানসভায় উত্তরবঙ্গের অচলাবস্থা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৎকালীন বিরোধী বিজেপি বিধায়করা। বস্তুত, আজ মন্ত্রিসভায় উত্তরবঙ্গের এই প্রভাব সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Advertisement
Advertisement

আরও পড়ুন: বাংলার প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ আজ, শপথ নিচ্ছেন ৩৫ নতুন মন্ত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury