Park Circus Station
Park Circus Station

Park Circus Station: মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, উচ্ছেদ হল অবৈধ হকার ও গুমটি

Bengal Liberty:

সোমবার গভীর রাতে পার্ক সার্কাস স্টেশন চত্বরে অবৈধ হকার ও গুমটি উচ্ছেদে বুলডোজার অভিযান চালাল রেল কর্তৃপক্ষ (Park Circus Station)। হঠাৎ এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্টেশন চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক রেল সুরক্ষা বাহিনী (RPF), রাজ্য পুলিশ এবং র‍্যাফ মোতায়েন করা হয়।

Park Circus Station
Park Circus Station

রেল সূত্রে জানা গিয়েছে, জুন মাসের শুরুতেই অবৈধ দখলদারদের স্টেশন চত্বর খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও জায়গা খালি না করায় সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমে মাইকিং করে ব্যবসায়ীদের স্বেচ্ছায় দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর বুলডোজারের সাহায্যে একাধিক অবৈধ দোকান ও অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়।

Park Circus Station
Park Circus Station

রাতভর চলল বুলডোজার

এর আগে হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনেও একই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার পার্ক সার্কাস স্টেশন চত্বরে অভিযান চালানো হল। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, স্টেশন চত্বরে অবৈধ দখলমুক্ত পরিবেশ তৈরি করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury