Police Raid
Police Raid

Police Raid: উদ্ধার বিপুল নগদ! পাথর ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান

Bengal Liberty

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে তল্লাশি চালায় পুলিশ (Police Raid)।  রাতভর শুরু হওয়া এই অভিযান বুধবার সকাল পর্যন্ত চলতে থাকে। তল্লাশিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Police Raid
Police Raid

উদ্ধার বিপুল নগদ Police Raid

স্থানীয় সূত্রের দাবি, মিনার মণ্ডলও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত টুলু মণ্ডলের একাধিক স্টোন ক্রাশার পরিচালনার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। অভিযানের সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই অর্থ গণনার জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয় অন্তত পাঁচটি টাকা গোনার মেশিন। পাশাপাশি উদ্ধার হওয়া নগদ বাজেয়াপ্ত করতে আনা হয় একাধিক বড় লোহার ট্রাঙ্ক।

Advertisement
Advertisement

অভিযানে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন একাধিক পদস্থ আধিকারিক। যদিও এই তল্লাশির নির্দিষ্ট কারণ বা উদ্ধার হওয়া অর্থের উৎস সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তদন্তের স্বার্থে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury