R G Kar News
R G Kar News

R G Kar News: আরজি কর কাণ্ডে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়

Bengal Liberty

 

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় শেষকৃত্যে অনিয়মের অভিযোগের তদন্তে নাম জড়াল আরও এক অভিযুক্তের। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারের পর এবার পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ওরফে সঞ্জু।

মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের তৎপরতা R G Kar News

 

গত রবিবার আরজি কর-কাণ্ডের দুই বছর পূর্তির দিনে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে শেষকৃত্যে কথিত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার খড়দহ থানায় নির্যাতিতার বাবা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআরে নির্মল ঘোষ-সহ তিনজনের নাম উঠে আসে।

Advertisement
Advertisement

ঘটনার নতুন মোড়

 

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই সঞ্জীব মুখোপাধ্যায়কেও আটক করে খড়দহ থানার পুলিশ।

Advertisement
Advertisement

সূত্রের খবর, নির্মল ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকেই সঞ্জীব মুখোপাধ্যায়ের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের সিআর পার্ক এলাকায় তাঁর বাড়িতেও হানা দেয় পুলিশ। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরিচারিকার দাবি ছিল, কাজের সূত্রে তিনি বাইরে রয়েছেন।

 

এরপর ফের তল্লাশি চালিয়ে নিজের বাড়ি থেকেই সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

 

নির্মল ঘোষের পর সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারিকে ঘিরে আরজি কর-কাণ্ডের তদন্তে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবস পর্যন্ত অনশন কর্মসূচি কংগ্রেসের! মিছিলে নামবে এসএফআই

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury