R.k singh
R.k singh

”বিজেপি চাইলে আমায় বহিষ্কার করুক” বিস্ফোরক মন্তব্য আর কে সিংয়ের, দলের সঙ্গে দূরত্ব বেড়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর(R.k singh)

Bengal Liberty:  ভাগলপুর তাপবিদ্যুৎ প্রকল্পে ৬২ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে
বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে টানাপোড়েন মাঝে প্রাক্তন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী ও প্রাক্তন সাংসদ আর কে সিংয়ের গুরুতর অভিযোগ। তাঁর দাবি, ভাগলপুরের পিরপাইন্তি তাপবিদ্যুৎ প্রকল্পে বিহার সরকারের ভুল সিদ্ধান্তে রাজ্যের কোষাগারে টান পড়বে। যা সামাল দিতে কার্যত নাজেহাল হতে হবে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২,৪০০ মেগাওয়াট ক্ষমতার ওই প্রকল্পের মূলধনী খরচ হওয়া উচিত ছিল প্রায় ২৪,৯০০ কোটি টাকা অর্থাৎ মেগাওয়াট প্রতি ১০ কোটি টাকা। কিন্তু রাজ্য সরকার তা ১৫ কোটি টাকা প্রতি মেগাওয়াটে নির্ধারণ করেছে। এর ফলে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২.৭৫ টাকার বদলে ৪.১৬ টাকা হবে। বছরে অতিরিক্ত প্রায় ২,৫০০ কোটি টাকা দিতে হবে। যা ২৫ বছরে ৬২ হাজার কোটি টাকা হবে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি বিহার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু এ নিয়ে সরকার বিশেষ গুরুত্ব দেয় নি। আর কে সিং বলেন “আমি বিদ্যুৎমন্ত্রী হিসেবে সাত বছর কাজ করেছি, অভিজ্ঞতা থেকে বলছি—এই প্রকল্প-এর পুনর্বিবেচনা করা উচিত।”

R.k singh
R.k singh

আদানি পাওয়ারের প্রতিক্রিয়া (R.k singh)

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আদানি পাওয়ার এক বিবৃতিতে অভিযোগগুলোকে “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে। কোম্পানির দাবি, প্রকল্পটির ইতিহাস ও বিহার সরকারের স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া সম্পর্কে আর কে সিং ভুল বুঝেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ২০১২ সাল থেকে প্রকল্পটি স্থগিত ছিল এবং একাধিক ব্যর্থ প্রচেষ্টার পর ২০২৪ সালে সরকার খোলা প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করে। আদানি পাওয়ার সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়, যেখানে প্রতি ইউনিটে ৬.০৭৫ টাকা (স্থির চার্জ ৪.১৬৫ + জ্বালানি চার্জ ১.৯১) নির্ধারিত হয়।
কোম্পানির আরও দাবি, প্রকল্পের জমি বিক্রি নয়, বরং লিজে দেওয়া হয়েছে নামমাত্র ভাড়ায়, বিহার ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন পলিসি ২০২৫-এর আওতায়।

অন্যদিকে আর কে সিং বক্তব্য , “তাঁর বক্তব্যের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।আমার পার্টি চাইলে আমায় বহিষ্কার করুক, আমি শুধু সত্যিটাই বলেছি।”

আর কে সিংয়ের আরও অভিযোগ, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির একাংশ ইচ্ছাকৃতভাবে তাঁকে হারাতে চেয়েছিল।এবং,বুথ এজেন্টরা তাঁর বিরুদ্ধে কাজ করেছে। তিনি আরও জানান, বিজেপি নেতৃত্ব তাঁকে সরাতে চেয়েছিল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury