Bengal Liberty
আগামী ১৪ অগস্ট রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘দেশভাগ স্মরণ দিবস’ পালন করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল আর এন রবি (R N Ravi)। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়গুলির অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই কর্মসূচির আওতায় আনার কথা বলা হয়েছে। দেশভাগের ভয়াবহতা, সেই সময় সাধারণ মানুষের দুর্ভোগ এবং বাংলার উপর তার প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মের সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

দেশভাগ স্মরণ দিবস R N Ravi
রাজ্যপাল আর এন রবির মতে, ১৪ অগস্ট পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের একত্রিত করে দেশভাগের সেই বেদনাদায়ক অধ্যায় স্মরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

বহু মানুষ প্রাণ ও জীবিকা হারিয়েছিলেন। একই সঙ্গে সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও দেশভাগের প্রভাব ছিল যথেষ্ট গভীর।
আরও খবর

বিশেষত বাংলার উপর দেশভাগ এবং তার পরবর্তী প্রভাবের কথা স্মরণ করানোর জন্য এই কর্মসূচির কথা বলা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে আরও জ্ঞানলাভ করবে বলে মনে করা হচ্ছে। দেশভাগের ভয়াবহতা, মানুষের সীমাহীন দুর্ভোগ এবং এর নেপথ্যের কারণ সম্পর্কে যুবসমাজকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন রাজ্যপাল। পাশাপাশি, সামাজিক বিভাজনের প্রসঙ্গ উল্লেখ করে সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে নির্দেশিকায়।


