Ration Scheme

Ration Scheme: দুয়ারে রেশন কি বন্ধ হচ্ছে? খাদ্যমন্ত্রীর নজর বিধায়কদের মতামতের দিকে

Bengal Liberty :

‘দুয়ারে রেশন’ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সরব বিজেপি সরকার (Ration Scheme)। প্রকল্পটি কতটা কার্যকর হচ্ছে এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, তা জানতে রাজ্যের সব বিধায়কের মতামত চাইল খাদ্য ও সরবরাহ দফতর। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া চিঠির মাধ্যমে সাত দিনের মধ্যে বিধায়কদের মতামত চেয়েছেন।

Ration Scheme

খাদ্যমন্ত্রীর মতে, ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গে উপভোক্তাদের দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়ার জন্য ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হয়েছিল। তবে বর্তমানে এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে জনগণের তরফে একাধিক অভিযোগ আসছে। প্রকল্পটির কার্যকারিতা, প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষ বাস্তবে কতটা উপকৃত হচ্ছেন, তা মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

Ration Scheme

বিধায়কদের মতামত চাইল খাদ্য দফতর

বিধায়কদের কাছে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমত, ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে সাধারণ উপভোক্তারা কতটা সুবিধা পাচ্ছেন। দ্বিতীয়ত, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গে প্রকল্পটি ভবিষ্যতেও চালিয়ে যাওয়া সমীচীন হবে কি না। চিঠিতে জানানো হয়েছে, বিধায়কদের মতামতের ভিত্তিতেই প্রকল্পটির নিরপেক্ষ মূল্যায়ন এবং ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে নিজেদের মতামত জানানোর অনুরোধ করা হয়েছে খাদ্য দফতরের পক্ষ থেকে।

Advertisement
Advertisement

প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে শুরু জল্পনা

তবে চিঠিকে ঘিরেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধ করে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে। যদিও সরাসরি প্রকল্প বন্ধের কথা বলা হয়নি, তবে প্রকল্পটি সম্পর্কে সরকারের পক্ষ থেকে মতামত চাওয়া হয়েছে। রেশন ডিলাররা দীর্ঘদিন ধরেই ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বিরোধিতা করে আসছিলেন। তাঁদের অভিযোগ, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থায় ডিলারদের উপর অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক চাপ তৈরি হয়। প্রকল্পের পরিবর্তে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি করে প্রচলিত গণবণ্টন ব্যবস্থাকে আরও কার্যকর করার দাবি জানিয়েছেন ডিলাররা।

রেশন ডিলারদের সংগঠনের বক্তব্য অনুযায়ী, গত ১৪ জুলাই খাদ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ১৬ জুলাই ‘দুয়ারে রেশন’-এর বিরোধিতা করে লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। তার পরেই বিধায়কদের কাছে এই বিষয়ে মতামত চাওয়াকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। খাদ্য দফতর কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে ডিলাররা। ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু থাকবে, নাকি কাঠামোয় পরিবর্তন এনে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির পথে হাঁটবে সরকার—সেদিকেই এখন নজর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury