Ritabrata Banerjee
Ritabrata Banerjee

Ritabrata Banerjee: সব ঘটনার মূল একজনই, সরকারি তদন্তের প্রয়োজন! টুলু মণ্ডল প্রসঙ্গে বড় ইঙ্গিত ঋতব্রতর

Bengal Liberty

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির বিষয় নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই সব কিছুর পিছনে এক জন মূল ব্যক্তি রয়েছেন, তাঁকে খুঁজে বের করা উচিত। সমস্ত যোগসূত্র এক জায়গায় গিয়েই মিলছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জঙ্গিদের টার্গেট করার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী টার্গেট— এটি সত্যিই অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। যত দ্রুত সম্ভব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।”

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

সরকার চাইলে সব পারে Ritabrata Banerjee

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা জানান, এত বিপুল সম্পত্তি এক দিনে তৈরি হওয়া সম্ভব নয়। তাঁর অভিযোগ, এর পিছনে দীর্ঘদিনের দুর্নীতি ও যোগসাজশ রয়েছে। এমনকি উদাহরণ হিসেবে এক প্রাক্তন শাসকনেতার নাম উল্লেখ করে তিনি বলেন, সব ঘটনার নেপথ্যে যিনি মূল ব্যক্তি, তাঁকে খুঁজে বের করা প্রয়োজন। সরকার চাইলে সব পারে, তাই এই বিপুল সম্পত্তির যোগসূত্র কোথায় তা খতিয়ে দেখা দরকার। তাঁর দাবি, এত বড় দুর্নীতি কোনও প্রভাবশালী মহলের সাহায্য ছাড়া চলতে পারে না। এর সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

মুখ্যমন্ত্রীর প্রতি জঙ্গি টার্গেট Ritabrata Banerjee

ঋতব্রত জানান, এসটিএফ (STF) ঘটনার তদন্ত চালাচ্ছে, আশা করা যায় আরও তথ্য সামনে আসবে। বিষয়টি অত্যন্ত ভয়ঙ্কর। সীমান্ত পেরিয়ে জঙ্গি রাজ্যে ঢুকে এখানে অপারেশন চালাচ্ছে।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন – কে বা কারা জড়িত এবং ঘটনার নেপথ্যে কার হাত রয়েছে। প্রয়োজনে দেশের অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাহায্য নিতে হবে। এটি কোনও সাধারণ ঘটনা নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী টার্গেট হয়েছেন, তাই পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন। বিরোধী দলনেতার দাবি, ঘটনাটি এক দিনে ঘটেনি, বহু দিন ধরে পরিকল্পনা চলেছে। এই অপারেশনে আর কারা যুক্ত, তাদের সকলকেই খুঁজে বের করা দরকার।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury