Rose Valley
Rose Valley

Rose Valley : রোজভ্যালির টাকা ফেরাতে তৎপর শুভেন্দু, হাই কোর্টে বড় প্রস্তাব

Bengal Liberty : দীর্ঘ ১২ বছর ধরে নিজেদের গচ্ছিত টাকা ফেরতের আশায় দিন গুনছেন রোজভ্যালির লক্ষ লক্ষ আমানতকারী (Rose Valley)। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন সেই প্রক্রিয়া আশানুরূপ গতিতে এগোয়নি। এবার আটকে থাকা সেই প্রক্রিয়ায় গতি আনতে বড় পদক্ষেপের প্রস্তাব দিল শুভেন্দুর সরকার। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছে, এক বছরের মধ্যে রোজভ্যালির ২১টি হোটেল-সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে চায় সরকার। পুরো প্রক্রিয়াই হাই কোর্টের নজরদারিতে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে (Rose Valley)।

Rose Valley
Rose Valley

টাকা ফেরতের প্রস্তাব (Rose Valley)

হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে রাজ্যের মুখ্যসচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব জমা দিয়েছেন। রাজ্যের বক্তব্য, রোজভ্যালির হাতে থাকা ২১টি হোটেল-সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই অর্থ আমানতকারীদের মধ্যে ফেরত দেওয়া হোক। এর জন্য এক বছরের সময়সীমা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে। রাজ্য সরকার চাইছে, টাকা ফেরতের গোটা প্রক্রিয়ায় আদালতের সরাসরি নজরদারি থাকুক। অর্থাৎ সম্পত্তি বিক্রি থেকে শুরু করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া-প্রতিটি ধাপই আদালতের পর্যবেক্ষণে সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

অ্যাসেট ডিসপোজাল কমিটি নিয়ে প্রশ্ন (Rose Valley)

রোজভ্যালি কাণ্ডে প্রায় ২,৫০০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আগে আদালতের নির্দেশে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য অ্যাসেট ডিসপোজাল কমিটি তৈরি হয়েছিল। কিন্তু সেই কমিটির ভূমিকা নিয়েই এবার প্রশ্ন উঠেছে। অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলেছে SFIO। সেই কারণেই পুরনো কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছে রাজ্য। তার বদলে আদালতের নজরদারিতে রাজ্যের উদ্যোগেই সম্পত্তি বিক্রি এবং টাকা ফেরতের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় সরকার।

Advertisement
Advertisement

উল্লেখ্য, রোজভ্যালি মামলায় ২০১৫ সালের মার্চে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুকেও গ্রেফতার করে সিবিআই। মামলার তদন্তে রোজভ্যালির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এরপর সেই সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলেও গত কয়েক বছরে তা খুব বেশি এগোয়নি। এবার সেই দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত টাকা ফেরানোর লক্ষ্যেই এক বছরের সময়সীমার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। হাই কোর্ট এই প্রস্তাবে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে লক্ষ লক্ষ আমানতকারী।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/20/netaji-subhash-chandra-bose-7/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury