Sabyasachi Dutta
Sabyasachi Dutta

Sabyasachi Dutta : সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে ‘স্বর্ণভাণ্ডার’! উদ্ধার প্রায় ৩ কেজি সোনা

Bengal Liberty : প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য (Sabyasachi Dutta)। এর আগে সব্যসাচীর বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনা, নগদ অর্থ এবং সম্পত্তির নথি উদ্ধার হয়েছিল। এবার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়ার এক তৃণমূল নেত্রীর পৈতৃক বাড়িতেও মিলল বিপুল পরিমান সোনার হদিশ। পুলিশের দাবি, রাতভর তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি সোনা, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে (Sabyasachi Dutta)।

Sabyasachi Dutta
Sabyasachi Dutta

সব্যসাচীকে সঙ্গে নিয়ে রাতভর অভিযান (Sabyasachi Dutta)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে নদিয়ার করিমপুর থানার কিশোরপুর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। বিধাননগর নর্থ থানার পুলিশ এবং করিমপুর থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে মোট পাঁচটি গাড়িতে করে বিপুল পুলিশবাহিনী অংশ নেয়। রাত সাড়ে বারোটার কিছু পরে ধৃত সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে পৌঁছন তদন্তকারীরা। তল্লাশি চলাকালীন জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। পাশাপাশি বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি যৌথ অ্যাকাউন্টের তথ্য এবং জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, এই মামলার সঙ্গে যুক্ত আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পত্তির হদিশও মিলতে পারে।

Sabyasachi Dutta
Sabyasachi Dutta

সম্পত্তি নিয়ে প্রশ্ন, বাড়ছে রাজনৈতিক চাপানউতোর (Sabyasachi Dutta)

তদন্তকারী সূত্রের দাবি, সব্যসাচী দত্ত সংক্রান্ত মামলায় এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল টিনা ভৌমিক সাহাকে। তার মধ্যেই এই তল্লাশি অভিযান নতুন করে জল্পনা বাড়িয়েছে। অন্যদিকে, টিনা ভৌমিক সাহার বাবা কাঞ্চন ভৌমিকের দাবি, উদ্ধার হওয়া গয়নাগুলি পরিবারের ব্যবহারের জন্য রাখা ছিল। তাঁর কথায়, “এগুলি আমাদের পরিবারের গহনা। এর মধ্যে মেয়ের কিছু গয়নাও থাকতে পারে, তবে সে বিষয়ে ওর মা ভালো বলতে পারবে।”

এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেতা সৌমেন সরকারের দাবি, টিনা ভৌমিক সাহা সব্যসাচী দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। শুধু সোনা নয়, তাঁর নামে ও পরিবারের নামে থাকা বিভিন্ন সম্পত্তি এবং কলকাতার একাধিক ফ্ল্যাটও তদন্তের আওতায় আনা উচিত। যদিও এই অভিযোগের বিষয়ে টিনা ভৌমিক সাহার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Ritabrata Banerjee: ঋতব্রতর শিবিরে যোগ দিতেই ববি অরূপকে শোকজ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury