Sabyasachi Dutta
Sabyasachi Dutta

Sabyasachi Dutta : টাকা তোলার অভিযোগ, গভীর রাতে গ্রেফতার সব্যসাচী দত্ত

Bengal Liberty, ৯ জুন :

গ্রেফতার সব্যসাচী দত্ত। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়াল তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের গ্রেফতারিকে ঘিরে (Sabyasachi Dutta)। এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলার দাবি তৃণমূল নেতার বিরুদ্ধে। পাশাপশি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সোমবার গভীর রাতে রাজারহাটের বাড়ি থেকে সব্যসাচীকে গ্রেফতার করে পুলিশ। সাম্প্রতিক সময়ে শাসকদলের একাধিক নেতার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের আবহে এই ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল (Sabyasachi Dutta)।

Sabyasachi Dutta
Sabyasachi Dutta

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই পুলিশের অভিযান (Sabyasachi Dutta)

পুলিশ সূত্রে জানা গেছে, সল্টলেকের এক ব্যবসায়ী বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, সব্যসাচী দত্ত তাঁর কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন। শুধু তাই নয়, ওই টাকা না দিলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। সোমবার রাতে বিধাননগর উত্তর থানার একটি দল রাজারহাটের রাইগাছি এলাকায় সব্যসাচী দত্তের বাড়িতে পৌঁছয়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর অভিযোগের প্রাথমিক ভিত্তি এবং তদন্তে উঠে আসা তথ্য খতিয়ে দেখে গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় পুলিশ। পুলিশের দাবি, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে যুক্ত সম্ভাব্য তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও চলছে। আজ, মঙ্গলবার তাঁর মেডিকেল পরীক্ষা করিয়ে বিধাননগর আদালতে পেশ করার কথা রয়েছে।

Sabyasachi Dutta
Sabyasachi Dutta

বাড়ল তৃণমূলের অস্বস্তি (Sabyasachi Dutta)

সব্যসাচী দত্ত দীর্ঘদিন ধরেই বিধাননগরের পরিচিত রাজনৈতিক মুখ। বর্তমানে তিনি বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অতীতে বিধাননগর পুরসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব সামলেছেন। সর্বশেষ বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। তাঁর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। কারণ, গত কয়েক মাসে রাজ্যের শাসকদলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং প্রভাব খাটানোর অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি ফলতার বহুল আলোচিত পুষ্পা, জাহাঙ্গির খানের গ্রেফতারি এবং নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারের ঘটনাও রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে। এই পরিস্থিতিতে সব্যসাচী দত্তের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ এবং তাঁর গ্রেফতারি শাসকদলের জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Mamata Banerjee: বিধায়কের পর সাংসদ হারিয়ে নিঃস্ব মমতা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury