Samik Bhattacharya
Samik Bhattacharya

Samik Bhattacharya : ‘তোলাবাজি পুরো থামেনি’, আত্মসমালোচনায় শমীক

Bengal Liberty : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আমলে উন্নয়ন ও শিল্পায়নের গতি বেড়েছে, রাজ্যে বিনিয়োগও আসতে শুরু করেছে (Samik Bhattacharya)। তবে এখনও পুরোপুরি তোলাবাজি বন্ধ করা সম্ভব হয়নি, বাস্তবতা স্বীকার করেই আত্মসমালোচনার সুরে দলের কর্মীদের সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কলকাতার রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজিত ‘উদ্যমী সমাগম’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি। বিচ্যুতি আছে।” একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, রাজনীতির অতিরিক্ত প্রভাব থেকে সমাজকে মুক্ত না করতে পারলে প্রকৃত পরিবর্তন ও বিনিয়োগের পরিবেশ তৈরি করা কঠিন হবে (Samik Bhattacharya)।

Samik Bhattacharya
Samik Bhattacharya

আত্মসমীক্ষার সুরেই দলকে সতর্ক করলেন শমীক (Samik Bhattacharya)

রাজ্যে শিল্প, শিক্ষা ও উন্নয়নের অগ্রগতি নিয়ে আশাবাদী বার্তা দিলেও তোলাবাজির মতো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলেন না বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কলকাতার রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজিত ‘উদ্যমী সমাগম’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি।” একই সঙ্গে স্বীকার করেন, “বিচ্যুতি আছে। আমাদের মধ্যে যাদের সুপ্ত বাসনা ছিল, তারা এখন সক্রিয়।” শমীকের বক্তব্যে স্পষ্ট, সরকার উন্নয়নের পথে এগোলেও দলের অন্দরে কোনওরকম অনিয়ম বা দুর্নীতির অভিযোগকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি জানান, দলের কোনও কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে।

Advertisement
Advertisement

পূর্বতন সরকারকে কটাক্ষ (Samik Bhattacharya)

বামফ্রন্ট ও তৃণমূল সরকারের আমলের রাজনৈতিক সংস্কৃতির প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গকে সেই পুরনো মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাঁর কথায়, “রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অতি-রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গিয়েছি, এর থেকে মুক্তি চাই। দেশের বা রাজ্যের প্রতিটি পদক্ষেপে রাজনীতির অনুপ্রবেশ ঘটছে। এর বাইরে যতক্ষণ না পশ্চিমবঙ্গ বেরোতে পারছে, কোনো সরকারই প্রকৃত পরিবর্তন আনতে পারবে না, বিনিয়োগও টানতে পারবে না।” তিনি ইঙ্গিত দেন যে, উন্নয়ন ও শিল্পায়নের জন্য কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত সামাজিক পরিকাঠামো। সেই লক্ষ্য অর্জনে দলীয় কর্মীদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/01/cm-suvendu-adhikari-110/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury