Shah subhendu meeting
Shah subhendu meeting

দিল্লিতে অমিত শাহ-শুভেন্দুর বৈঠক (Shah-subhendu)

Bengal Liberty: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তথা মঙ্গলবার দিল্লিতে সংসদের অন্দরে অমিত শাহড সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের SIR, নির্বাচনী কৌশল-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

আজ সকালেই দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন শুভেন্দু অধিকারী। দুপুরে দেখা করেন অমিত শাহর সঙ্গে। বস্তুত, একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় শুভেন্দু এবং শাহ সাক্ষাৎ প্রমাণ করছে, বাংলা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ক্রমে সক্রিয় হচ্ছেন।

কি কি বিষয় নিয়ে মোদি-শুভেন্দুর বৈঠক?(Shah-subhendu)

প্রথমত SIR নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। একইসঙ্গে, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে সমস্ত হিন্দুরা ভারতে এসেছেন, তাঁদের CAA-র মাধ্যমে যাতে নাগরিকত্ব দেওয়া হয়, সেই আবেদনও অমিত শাহের কাছে করলেন বিরোধী দলনেতা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury