SIR Appellate Tribunal
SIR Appellate Tribunal

SIR Appellate Tribunal : SIR ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন! হাই কোর্টে কমিশনের বৈঠক

Bengal Liberty : SIR-এ বাদ পড়া নামের অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের পর কয়েক মাস কেটে গেলেও এখনও বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তি হয়নি (SIR Appellate Tribunal)। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে কমিশনের কাছে ট্রাইব্যুনালের কাজের খতিয়ান চেয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। কতগুলি ট্রাইব্যুনাল বর্তমানে কাজ করছে, তারা প্রতিদিন কত ঘণ্টা শুনানি করছে এবং এখনও পর্যন্ত কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, এই সমস্ত তথ্য কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এরই মধ্যে ট্রাইব্যুনালের কাজের পরিকাঠামো ও গতি নিয়ে আলোচনা করতে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সঙ্গে বৈঠক করল সংশ্লিষ্ট কমিটি। মঙ্গলবার হাই কোর্টে যান রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল এবং মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা (SIR Appellate Tribunal)।

Advertisement
Advertisement

সুপ্রিম প্রশ্নের মুখে কমিশন (SIR Appellate Tribunal)

মুর্শিদাবাদ ও মালদহে SIR-এর পর বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ে। বাদ পড়া নাম ফের তালিকায় অন্তর্ভুক্তির জন্য বহু মানুষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হলেও দীর্ঘদিন ধরে তাঁদের আবেদন বিচারাধীন। এই পরিস্থিতিতে প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, যে গতিতে আবেদনের নিষ্পত্তি হচ্ছে, তাতে সমস্ত আবেদন নিষ্পত্তি হতে হতে পরবর্তী নির্বাচন চলে আসবে। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছিল। ফলে তাদের কাজের অগ্রগতি এবং কার্যকারিতা পর্যালোচনা করা প্রয়োজন।

Advertisement
Advertisement

ট্রাইব্যুনালের কাজের খতিয়ান চাইল শীর্ষ আদালত (SIR Appellate Tribunal)

ট্রাইব্যুনালগুলির কাজের অগ্রগতি সন্তোষজনক না হলে আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য পরিকাঠামোগত পরিবর্তনের প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আদালত। প্রয়োজনে অনলাইন শুনানির ব্যবস্থা করা যায় কি না, তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এদিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে স্পষ্টভাবে জানতে চায়, এই মুহূর্তে কতগুলি ট্রাইব্যুনাল সক্রিয় রয়েছে, তারা প্রতিদিন বা নির্দিষ্ট সময়ে কত ঘণ্টা কাজ করছে এবং এখনও পর্যন্ত কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে। ট্রাইব্যুনালগুলির কাজের গতি ও পরিকাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আদালতে পেশ করতে হবে কমিশনকে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/11/adhir-ranjan-chowdhury-14/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury