Sreelekha Mitra
Sreelekha Mitra

Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর ‘কুরুচিপূর্ণ’ পোস্টার কাণ্ডে শ্রীলেখাকে স্বস্তির নির্দেশ দিল হাই কোর্ট

Bengal Liberty : ছাত্র আন্দোলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিতর্কিত কার্টুনের পোস্টার প্রকাশ্যে প্রদর্শন করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়। অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও দায়ের করা হয়। এবার সেই মামলাতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানাল, পোস্টারটি অত্যন্ত কুরুচিপূর্ণ এবং তা আদালতকে বিব্রত করেছে। তবে এমন কাজকে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২) ধারার অধীনে ‘ক্রিমিনাল অফেন্স’ বলা যায় না। ফলে ওই ধারায় শ্রীলেখার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না (Sreelekha Mitra)।

Sreelekha Mitra
Sreelekha Mitra

‘কুরুচিপূর্ণ’ পোস্টারে ক্ষুব্ধ আদালত (Sreelekha Mitra)

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর মামলাটির শুনানি হয় কলকাতা হাই কোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, শ্রীলেখা যে পোস্টার প্রকাশ্যে তুলে ধরেছিলেন, তার ধরন অত্যন্ত জঘন্য। আদালতও বিষয়টিতে বিব্রত হয়েছে। তবে পোস্টারটি যতই আপত্তিকর হোক, তা ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২) ধারার আওতায় পড়ে না। শ্রীলেখার হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন তাঁর মক্কেল। একই সঙ্গে তাঁর দাবি, অভিনেত্রীর কাজ কোনও ‘ক্রিমিনাল অফেন্স’-এর মধ্যে পড়ে না। আদালত অবশ্য প্রশ্ন তোলে, ‘‘কেন করবেন এই ধরনের কাজ?’’ বিচারপতি বলেন, এটি নিছক কোনও কার্টুন নয়। অত্যন্ত কুরুচিপূর্ণ বিষয়। তবে একই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, বিষয়টি অপরাধের আওতায় না পড়ায় ৩৫৩(২) ধারায় শ্রীলেখাকে শাস্তি দেওয়া যাবে না।

Advertisement
Advertisement

২৪ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার নয় (Sreelekha Mitra)

মামলার শুনানির শেষে রাজ্যকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে শ্রীলেখা মিত্রকে সাময়িক স্বস্তি দেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে সমন পাঠাতে হবে।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। সেই আন্দোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিতর্কিত কার্টুন আঁকা পোস্টার প্রদর্শনের অভিযোগ ওঠে শ্রীলেখার বিরুদ্ধে। এরপর বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা পড়ে। অভিযোগের সংখ্যা ধীরে ধীরে বেড়ে মোট ১৮-তে পৌঁছয়। শ্রীলেখাকে গ্রেফতারের দাবিও ওঠে। একাধিক থানায় প্রধানমন্ত্রীর মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয় অভিনেত্রীর বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেই মামলাগুলির বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হন শ্রীলেখা। বৃহস্পতিবারের নির্দেশে আপাতত বড়সড় আইনি স্বস্তি পেলেন অভিনেত্রী।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/03/recruitment-scam-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury