Bengal Liberty: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে স্মারকলিপি জমা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন সাংবাদিকদের শুভেন্দু অধিকারী জানান, এই চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিককে এড্রেস করে লেখা হয়েছে। তাঁর মতে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারীককে আক্রমণ করেন। সেই প্রসঙ্গ উত্থাপন করে শুভেন্দু অধিকারী বলেন, ‘মুখ্যমন্ত্রীর এই ভাষা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।’
আরও খবর

প্রসঙ্গত, (subhendu adhikari)
শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কয়েকজন আধিকারিকদের চমকানোর অভিযোগ রয়েছে। প্রয়োজনে প্রকাশ করব।’
মুখ্যমন্ত্রীর সেই অভিযোগের বিরুদ্ধে পাল্টা সওয়াল করেন শুভেন্দু অধিকারী। সংশ্লিষ্ট আধিকারিক সম্পর্কে সবিস্তারে জানতে চান। এবং, এক সপ্তাহের মধ্যে তথ্য প্রমাণ জমা দেওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি বলেন, এটা না-হলে ভাবব মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন।
উল্লেখ্য, রাজ্যের একাধিক জেলায় নিয়ম বহির্ভূত নির্বাচনী আধিকারিক নিয়োগ হয়েছে বলে অভিযোগ তুলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। এরকম মোট ২২৬ জন আধিকারিকের নাম প্রকাশ্যে আনেন তিনি।


