Bengal Liberty: SIR সংক্রান্ত একাধিক মামলার চূড়ান্ত শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানায়, ‘আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যায় না। এটা শুধু সুবিধা পাওয়ার জন্য এক ধরনের পরিচয়পত্র।’
বেঞ্চ আরও বলে, ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম ৬ এর এন্ট্রি যাচাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের রয়েছে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন,“রেশন নেওয়ার জন্য আধার কার্ড বানিয়েছেন তাঁকে কি ভোটার বানানো হবে? পাশের দেশের কোনো শ্রমিক যদি আধার পায়, তাঁকে কি ভোটার করে দেওয়া উচিত?”
কপিল সিব্বলের যুক্তি(Supreme Court hearing on SIR)
সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল যুক্তি দেন, SIR সাধারণ ভোটারদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং ঠিকমতো কাগজপত্র দিতে না পারলে মুছে যাওয়ার ঝুঁকি বাড়ছে। তাঁর কথায়, এই উদ্যোগ “গণতন্ত্রকে প্রভাবিত করছে।”
আরও খবর
এদিন আদালত নির্দেশ দেয়, ভোটার তালিকা থেকে কোনও নাম বাদ দেওয়ার আগে যথাযথ নোটিশ দেওয়া বাধ্যতামূলক। তামিলনাড়ু, কেরালা ও পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলাগুলিতে আদালত ১ ডিসেম্বরের মধ্যে কমিশনকে হলফনামা জমা দিতে বলেছে।


